Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং

অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর চলচ্চিত্র ‘আ কমপ্লিট আননোন’-এ অভিনয় করেছেন। এরপর গত বছর করেছেন অস্কারজয়ী  ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমা। এছাড়াও প্রায় একই সময়ে করেছেন ‘প্রিডেটর: ব্লাডল্যান্ডস’। প্রেক্ষাগৃহ ছাড়াও ওটিটিতেও নানা বৈচিত্র্যময় কাজ নিয়ে আলোচনায় আছেন এই অভিনেত্রী। ১৫ এপ্রিল আসছে অভিনেত্রী এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’ নামে নতুন অ্যাপল সিরিজ।

শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করা ফ্যানিংয়ের ক্যারিয়ারকে নতুন মাত্রা দেন সোফিয়া কপোলা। তাঁর পরিচালিত ‘সামহয়ার’ ও ‘দ্য বিগাইলড’ এ ফ্যানিংয়ের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। এই নির্মাতার অবদান নিয়ে এল বলেন, ‘সোফিয়া আমার কাছে পরিবারের মতো। তিনি শান্ত অথচ দৃঢ় এই গুণটাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।’

এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

ফ্যানিংয়ের ক্যারিয়ার যত এগিয়েছে, তত বৈচিত্র্য বেড়েছে। স্বাধীন ঘরানার পাশাপাশি অ্যাকশননির্ভর বাণিজ্যিক সিনেমাও করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষকে চমকে দিতে আমার ভালো লাগে। কেউ ভালোবাসবে, কেউ অপছন্দ করবে-এই বিভাজনটাই আমাকে টানে। আমি দুনিয়ার নানা প্রান্তের নানা ধরনের নির্মাতার সঙ্গে কাজ করতে চাই।’

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

এল ফ্যানিংয়ের কাছে চরিত্র বাছাইয়ের প্রক্রিয়া পুরোপুরি অনুভূতিনির্ভর। ‘পরিচালক গুরুত্বপূর্ণ, সহশিল্পীরাও গুরুত্বপূর্ণ। কিন্তু শেষ পর্যন্ত এই “গাট ফিলিং”-ব্যাখ্যা করা কঠিন,’ তিনি বলেন।

‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রীর নতুন সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবল’ নির্মিত হয়েছে রুফি থর্পের ২০২৪ সালে প্রকাশিত উপন্যাস অবলম্বনে। ডেভিড ই কেলির কমেডি-ড্রামা সিরিজটিতে আরও আছেন নিকোল কিডম্যান। উনিশ বছর বয়সী তরুণী মার্গোকে নিয়ে সিরিজের গল্প। এক অধ্যাপকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। খরচ চালাতে যখন যা খুশি তা-ই করবে ভাবছে মার্গো, তখনই পাশে দাঁড়ান তার সাবেক রেসলার বাবা। বাবা–মেয়ে মিলে শুরু হয় নতুন গল্প। এটি মুক্তি পাবে ১৫ এপ্রিল, অ্যাপল টিভি প্লাসে।

এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

ফ্যানিং এর অভিনয় যাত্রা

মেরি এল ফ্যানিং তিন বছর বয়সে ‘আই অ্যাম স্যাম’ (২০০১) ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন। একজন প্রতিভাবান শিশু অভিনেত্রী হিসেবে তিনি এরপর ‘ড্যাডি ডে কেয়ার’ (২০০৩), ‘ব্যাবেল’ (২০০৬), ‘দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন’ এবং ‘ফিবি ইন ওয়ান্ডারল্যান্ড’ (উভয়ই ২০০৮)-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন। সোফিয়া কোপোলার ড্রামা ‘সামহোয়্যার’ (২০১০), জে. জে. অ্যাব্রামসের সাইন্স ফিকশন চলচ্চিত্র ‘সুপার ৮’ (২০১১), এবং স্যালি পটারের ‘জিঞ্জার অ্যান্ড রোজা’ (২০১২)-তে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য তিনি জনপ্রিয় হয়ে উঠেন। ডিজনির ফ্যান্টাসি চলচ্চিত্র ‘ম্যালিফিসেন্ট’ (২০১৪)-এ প্রিন্সেস অরোরা চরিত্রে অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।

পুরস্কার

গত বছর জোয়াকিম ট্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ (২০২৫) চলচ্চিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেন। এছাড়াও এখন পর্যন্ত তিনি একটি প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড এবং চারটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। তবে তিনি এখনও তার প্রথম অস্কার বা গোল্ডেন গ্লোব জয়ের দেখা পাননি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

পহেলা বৈশাখ – বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share