Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬

সিমরিন লুবাবার বিয়ে কতটা আইনসম্মত- প্রশ্ন নেটিজেনদের

সিমরিন লুবাবার বিয়ে
সিমরিন লুবাবার বিয়ে

সিমরিন লুবাবা

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, কিশোরী অভিনেত্রী, ও মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় চলছে। গতকাল মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ লুবাবার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই পোস্ট হওয়ার পর থেকেই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সিমরিন লুবাবার বিয়ে কতটা আইনসম্মত, এই প্রশ্ন করছেন নেটিজেনরা।

তবে লুবাবার বিয়ের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাঁর পারিবারিক সূত্র থেকে নির্দিষ্টভাবে বিয়ের তথ্য নিশ্চিত করা হয়নি।  

সিমরিন লুবাবার বিয়ে
সিমরিন লুবাবা | ছবি: ফেসবুক

লুবাবার পোস্টে একটি ছবি থাকলেও সেখানে বর-কনের চেহারা স্পষ্ট নয়। পাত্রের পরিচয় নিয়েও তিনি কিছু জানাননি। ফলে কে তাঁর জীবনসঙ্গী এ নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিভিন্ন মাধ্যমে পাত্রকে বিদেশপ্রবাসী বা আলেম বলে দাবি করা হলেও এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের দাবিকে ঘিরে চলছে নানা ধরনের তথ্য ও গুঞ্জন। কেউ বলছেন, আগেই নীরবে বিয়ে সম্পন্ন হয়েছে। আবার কেউ বলছেন, এটি কেবল ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।

লুবাবাকে গত বছরের শেষ দিকে হঠাৎই বিনোদনজগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। পরে  জানান, তিনি আর প্রকাশ্যে আসবেন না। তাঁর মা তখন বলেছিলেন, ধর্মীয় অনুশীলনের দিকেই ঝুঁকেছেন লুবাবা এবং জীবনধারায় পরিবর্তন আনতে চান।

সিমরিন লুবাবার বিয়ে
সিমরিন লুবাবা | ছবি: ফেসবুক

সেই পরিবর্তনের ধারাবাহিকতায় এবার তাঁর ব্যক্তিজীবন নিয়েও নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে বিয়ে হয়েছে এমনটি নিশ্চিতভাবে বলার মতো কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি।  

সিমরিন লুবাবার বিয়ে- আইন কি বলছে?

এদিকে, সামাজিক মাধ্যমে বেশ কিছু প্রশ্ন উঠেছে লুবাবার এই বিয়ে নিয়ে। বাংলাদেশের  বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ তে বাল্যবিবাহের সংজ্ঞায় বলা আছে, এই আইনে “অপ্রাপ্ত বয়স্ক” অর্থ বিবাহের ক্ষেত্রে ২১ (একুশ) বৎসর পূর্ণ করেন নাই এমন কোনো পুরুষ এবং ১৮ (আঠারো) বৎসর পূর্ণ করেন নাই এমন কোনো নারীর বিয়ে হলে তা বাল্যবিবাহ আকারে দেখে আইন। এছাড়া, ৭। (১) প্রাপ্ত বয়স্ক কোন নারী বা পুরুষ বাল্যবিবাহ করিলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং অর্থদণ্ড অনাদায়ে অনধিক ৩ (তিন) মাস কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন।

(২) অপ্রাপ্ত বয়স্ক কোন নারী বা পুরুষ বাল্যবিবাহ করিলে তিনি অনধিক ১ (এক) মাসের আটকাদেশ বা অনধিক ৫০,০০০ (পঞ্চাশ) হাজার টাকা জরিমানা বা উভয় ধরনের শাস্তিযোগ্য হইবেন।

এছাড়া আইনের ধারা ৮-এ বলা আছে বাল্যবিবাহ সংশ্লিষ্ট পিতা-মাতাসহ অন্যান্য ব্যক্তি জড়িত থাকলে তাঁদেরও শাস্তি দিবে আইন। ফলে, লুবাবার এই বিয়ে নিয়ে আপত্তি উঠেছে নানা মহলে।

কেউ বলছে এই বিয়ের কারণে আইনগত সমস্যায় হতে পারে লুবাবা ও তাঁর স্বামী কিংবা পরিবার। এছাড়াও নানা মহলে এই নিয়ে কথা উঠছে যে, লুবাবা যেহেতু একটি ‘দৃষ্টান্তমূলক প্রতিনিধি’ সমাজে ফলে দেশের বাল্যবিবাহের ক্ষেত্রে লুবাবাকে উদাহরণ হিসেবে নিয়ে দেশের বাড়তে পারে বাল্যবিবাহের ঝোঁক যা সমাজের এক ধরনের অস্থিরতা তৈরি করবে। লুবাবার এই বিয়ে সমাজে নারীদের শিক্ষা ও আত্মউন্নয়নে এটি একটি বিশেষ হুমকি হিসেবে পরিগণিত হতে পারে বলেও নানারকম কথা উঠছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এপ্রিলে ওটিটিতে সাত বিদেশি সিনেমা ও সিরিজ মুক্তির অপেক্ষায়   

ওটিটিতে মুক্তি পাচ্ছে সাত সিনেমা-সিরিজ চলমান এপ্রিল মাসে ওটিটিতে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি নতুন সিনেমা ও…
এপ্রিলে ওটিটিতে সাত বিদেশি সিনেমা-সিরিজ
0
Share