বিয়ের এক মাস পূর্ণ হতেই বিশেষ বার্তা
বিজয়-রাশমিকার দাম্পত্যের এক মাস পূর্ণ করেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সাত বছরের সম্পর্কের পর গত ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেন এই আলোচিত জুটি। এক মাসের এই বিশেষ মুহূর্তে তারা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভালোবাসা আর কৃতজ্ঞতার গল্প। দাম্পত্যের শুরুটা তাদের কাছে যেন এখনও স্বপ্নের মতোই মনে হচ্ছে।

রাশমিকা বিশেষ বার্তায় কী লিখেছেন ?
নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে রাশমিকা মান্দানা লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে এরই মধ্যে এক মাস হয়ে গেল। বিয়ে করাটা একটা স্বপ্ন ছিল, আর এখন এক মাস হয়ে গেল। কিন্তু এই নারীদের সাহায্যেই সব কিছু সম্ভব হয়েছে। আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো।’

পোস্টটির শেষে অভিনেত্রী তার বান্ধবী ঐশ্বর্য, প্রিয়া এবং অর্পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, তারা আমাকে বলেছিল ‘এই দিনগুলো তোমার, শুধু উপভোগ করো আর মজা করো। আমরা ঠিক তাই করেছি। তোমরা সবাই না থাকলে এই বিয়েটা এতটা চমৎকার হতো না।’

বিজয় বিশেষ বার্তায় কী লিখেছেন?
এদিকে, বিজয় তার সোশ্যাল হ্যান্ডেলে বিশেষ দিনে লিখেছেন, ‘এক মাস হয়ে গেল। আমাদের সবার জীবনেই বড় মুহূর্ত আসে, এবং আমরা সবাই কোনও না কোনও সময়ে সেই পর্যায়ে পৌঁছাব। এখন যেহেতু রুশি এবং আমি কাজে ফিরতে চলেছি, আমি সেই নারীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যারা আমাদের জীবনকে এত সুন্দর করে তুলেছেন।’ সবশেষে বিজয়ও অর্পিতা, ঐশ্বর্য এবং প্রিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।
বাডিমুনে চমক বিজয়-রাশমিকা

কো সামুইয়ে আনন্দঘন সময়
থাইল্যান্ডের কো সামুই দ্বীপে কাটান তাঁরা সময়। সমুদ্রতীরবর্তী একটি ভিলায় থাকেন সবাই। পুল পার্টি, আড্ডা আর সূর্যাস্ত—সব মিলিয়ে ছিল আনন্দঘন পরিবেশ। রাশমিকা বলেন, ভ্রমণ মানেই সবার সঙ্গে স্মৃতি তৈরি করা। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। একসঙ্গে খাওয়া, ঘোরা আর আনন্দ করাই তাঁদের লক্ষ্য। আর বিজয় জানান, তিনি একা থাকতে পছন্দ করেন না। সবসময় কাছের মানুষদের সঙ্গে থাকতে ভালোবাসেন। তাই এই ভ্রমণ ছিল একেবারেই পরিকল্পিত।
বিজয় ও রাশমিকা চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে বিবাহবন্ধনে আবন্ধ হন। দীর্ঘ সাত বছর প্রেম করার পর, চলতি বছরে তারা বিয়ের পিঁড়িতে বসেন।