Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ২৫, ২০২৬

ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন ফজলুর রহমান বাবু

ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারি
বাবুকে সপরিবার দেখতে যান চঞ্চল, ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

কবে ফিরবেন ক্যামেরায়, জানালেন চঞ্চল চৌধুরী

ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারির পর থেকে আছেন বিশ্রামে।  গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়।  ফলে ঈদের সিনেমার প্রচারেও দেখা যাচ্ছে না।  এবার চঞ্চল চৌধুরী জানালেন বাবুর বর্তমান অবস্থা।  পরিবার নিয়ে বাবুকে দেখতে গিয়েছিলেন চঞ্চল।  নিজের ফেসবুকে পরিবারের একটি ছবি প্রকাশ করেছেন। 

ঈদের আনন্দে লুকানো ছিল এক স্বস্তি

ছবিটি পোস্ট করে চঞ্চল লিখেছেন, ‘এবারের ঈদে সবচে ভালো লাগার মুহূর্ত ছিল সপরিবার বাবু ভাইকে দেখতে যাওয়া।  অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এ রকম হাসি মুখে দেখব, এটাই ছিল সৃষ্টি কর্তার কাছে বিনীত প্রার্থনা।  আমাদের সকলের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আশা করি, আমরা অনেক দ্রুতই তাকে ক‍্যামেরার সামনে দেখব। অনেক শুভকামনা বাবু ভাই, আপনি একজনই।’

ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারি
ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী, ছবি: সংগৃহীত

বাবুকে নিয়ে ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া

ক্যাপশনে লিখেছেন, ‘এবারের ঈদে সবচে ভালো লাগার মূহুর্ত ছিল সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া। অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এরকম হাসিমুখে দেখব, এটাই ছিলো সৃষ্টি কর্তার কাছে বিনীত প্রার্থনা!’

এরপর লেখেন, ‘আমাদের সকলের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন! আশা করি আমরা অনেক দ্রুতই তাকে ক‍্যামেরার সামনে দেখব।’

ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারি
ফজলুর রহমান বাবু, ছবি: সংগৃহীত
দীর্ঘদিন বিশ্রামে থাকবেন বাবু

এদিকে ফজলুর রহমান বাবুর স্ত্রী কাজী রোকসানা রমা জানিয়েছেন, আগামী এক বছর ফজলুর রহমান বাবুকে বিশ্রামে থাকার কথা বলেছেন চিকিৎসকেরা।

ফজলুর রহমান বাবুর দীর্ঘ চলচ্চিত্র যাত্রা

ফজলুর রহমান বাবু দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমা, নাটক ও গানে দর্শক-শ্রোতাকে মুগ্ধ করেছেন। ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা ১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে টিভি নাটকে আত্মপ্রকাশ করেন। ২০০০ সালে ‘বিহঙ্গ’ সিনেমার মধ্যদিয়ে বড়পর্দায় তার যাত্রা শুরু।

ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারি
ফজলুর রহমান বাবু, ছবি: সংগৃহীত

অভিনয়জীবনে তিনি উপহার দিয়েছেন ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’র মতো প্রশংসিত সিনেমা। বর্তমানে ওটিটিতেও কাজ করছেন তিনি।

কলকাতায় তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘সিতারা’ যা বিখ্যাত লেখক আবুল বাশারের উপন্যাস ‘ভোরের প্রসূতি’ অবলম্বনে নির্মিত।  এছাড়া কলকাতায় ‘কালান্তর’ নামের আরও একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদুল ফিতর এর শীর্ষ ৫ নাটক – কোনটি দেখবেন , কোথায় দেখবেন

দর্শক মাতানো শীর্ষ ৫ নাটক ঈদুল ফিতর এর শীর্ষ ৫ নাটক । ঈদুল ফিতর মানেই ছোট পর্দায় বিশেষ আয়োজন। প্রতি বছরই এই…
ঈদুল ফিতর শীর্ষ ৫ নাটক - কোনটি দেখবেন , কোথায় দেখবেন

তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার এর পর দেশে ফিরলেন তানিয়া বৃষ্টি

ওটি+লাইফ সাপোর্ট‍+আইসিইউ ‍= ১১: তানিয়া বৃষ্টি তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ার পর থেকে তার শারীরিক অবস্থা…
তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার এর পর দেশে ফিরলেন তানিয়া বৃষ্টি
0
Share