Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

পাঁচটি সিনেমা সেন্সর সার্টিফিকেট পেয়েছে

পাঁচটি সিনেমা সেন্সর সার্টিফিকেট
পাঁচটি সিনেমা সেন্সর সার্টিফিকেট

ঈদের সিনেমা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে পাঁচটি সিনেমা সেন্সর সার্টিফিকেট পেয়েছে। ফলে, আনুষ্ঠানিক অনুমতি পাওয়ায় ছবিগুলো প্রেক্ষাগৃহে দেখানোর পথে আর কোনো বাধা রইলো না।

১৬ মার্চ সোমবার বিকেলে এই পাঁচটি সিনেমার সার্টিফিকেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডে প্রদর্শনের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ছবিগুলোকে সার্টিফিকেশন দেওয়া হয়েছে। ফলে এখন নির্মাতারা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ঈদে মুক্তির পরিকল্পনা করতে পারবেন। সেন্সর পাওয়ার তালিকায় রয়েছে ‘দম’, ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ ও ‘রাক্ষস।’

এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ গণমাধ্যমকে জানান, ‘সোমবার ছিল সেন্সর সার্টিফিকেশন সনদ দেওয়ার শেষ দিন। যে কারণে আমরা বেশ কয়েক দিন ধরে টানা জমা পড়া সিনেমাগুলো দেখছি। পরে বোর্ডের সবার চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি সিনেমা সনদ পেয়েছে। একসঙ্গে ভালো ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। আমার মনে হয় সিনেমাগুলো দর্শকদের ঈদ উৎসবকে রাঙাবে।’

পাঁচটি সিনেমা সেন্সর সার্টিফিকেট

অ্যাকশন, ড্রামা, থ্রিলারসহ বিভিন্ন ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে এসব সিনেমা।ঈদকে ঘিরে এই ছবিগুলো নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছে। সিনেমাগুলো এবারের ঈদে প্রেক্ষাগৃহে আগের চেয়ে বেশি দর্শক টানতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্রে নতুন গল্প ও নির্মাণভঙ্গির যে প্রবণতা দেখা যাচ্ছে, এই ছবিগুলোও সেই ধারার অংশ বলেই ধারণা করা হচ্ছে।

পাঁচটি সিনেমা কারা কারা অভিনয় করছেন?

সার্টিফিকেট পাওয়া সিনেমাগুলোর মধ্যে আছে ‘প্রিন্স’–যার নায়ক শাকিব খান। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’–এ অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূরসহ অনেকে।

পাঁচটি সিনেমা সেন্সর সার্টিফিকেট

এ ছাড়া রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায় রয়েছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। রেদওয়ান রনি পরিচালিত ‘দম’–এ রয়েছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী। ‘রাক্ষস’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি।

দেশের চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, উৎসবের এই আমেজে ছবিগুলো প্রতিবারের মতো এবারও দর্শকদের সিনেমা চাহিদা পূরণ করবে এবং বক্স অফিসেও ইতিবাচক প্রভাব ফেলবে। তবে ইতোমধ্যে সিনেমায় সংঘাত, সাহসী ডায়ালগ নিয়ে কথাও উঠেছে নানা মহলে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share