Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস
ছবি: অপু বিশ্বাস, সংগৃহীত

ঢালিউডের নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন

ঢালিউডের কুইন অপু বিশ্বাস আবারও ক্ষোভ প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির তিক্ততা নিয়ে। ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস।  সম্প্রতি একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নানা বিষয়ে খোলাখুলি কথা বলেন তিনি। এদিন হালকা গোলাপি লেহেঙ্গায় নজর কাড়েন এই নায়িকা।  সামাজিক মাধ্যমে সেই ভিডিও এখন ভাইরাল।

ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস
অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে নিজের পোশাকের পছন্দ নিয়েও কথা বলেন অপু বিশ্বাস। তিনি জানান, ব্যক্তিগতভাবে সবসময় হালকা রঙের পোশাকই বেশি পছন্দ করেন। যদিও তার অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমার সময় তাকে নিয়মিত লাল শাড়িতে দেখা যেত। তবে বাস্তবে তার পছন্দের তালিকায় হালকা রঙই এগিয়ে।

বিয়ের পোশাক নিয়ে স্মৃতিচারণ

নিজের বিয়ের পোশাক নিয়েও স্মৃতিচারণ করেন অপু বিশ্বাস। তিনি জানান, বিয়ের সময় লেহেঙ্গা পরেছিলেন এবং সেটির রঙ ছিল হালকা। তবে ব্লাউজটি ছিল রঙিন। শাকিব খানের পছন্দে পোশাকটি ছিল কি না— এমন প্রশ্নের উত্তরে হাসতে হাসতেই বলেন, তিনি বিষয়টি নিশ্চিতভাবে জানতেন না। তবে তার মনে হয়েছে, হয়তো শাকিবেরও সেই পোশাকটি পছন্দ হয়েছিল।

ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস
অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত

পার্লার ব্যবসা নিয়ে যা বললেন অপু

নিজের পার্লার ব্যবসা নিয়েও কথা বলেন অপু বিশ্বাস। সামাজিক মাধ্যমে তার ব্যবসা নিয়ে নানা আলোচনা ও সমালোচনা দেখা যায়। এ বিষয়ে তিনি জানান, মালিক হিসেবে তিনি পার্লারে গিয়ে নিজে কোনো সার্ভিস দেন না। তবে প্রতিষ্ঠানে কী হচ্ছে, কতজন গ্রাহক আসছেন সব খবরই তিনি রাখেন।

ইন্ডাস্ট্রি নিয়ে তিক্ত মন্তব্য

এ সময় ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়েও সরাসরি মন্তব্য করেন অপু বিশ্বাস। তার ভাষায়, ২০০৭–২০০৮ সালে যখন তিনি ইন্ডাস্ট্রিতে আসেন, তখন একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র দেখেই দর্শকেরা ভক্ত হয়ে যেতেন। কিন্তু ২০১৬ সালের পর থেকে ইন্ডাস্ট্রিতে নানা নোংরামি শুরু হয়েছে।

ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস
অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রিতে পক্ষ-বিপক্ষ থাকতেই পারে। বলিউড বা হলিউডেও এমন বিভাজন আছে। কিন্তু ঢালিউড এখন যেন ডাস্টবিনে পরিণত হয়েছে।

অপু বিশ্বাস ঢালিউড ডাস্টবিন মন্তব্য করার পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর
0
Share