Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পীকে মারধরের অভিযোগ

তানজিন তিশার বিরুদ্ধে
Tisha-Othoi

তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে। নির্মাতা রাফাত মজুমদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ এসেছে।   

অভিনেত্রী সামিয়া অথৈ অভিযোগ করে বলেন যে, মানিকগঞ্জে একটি নাটকের দৃশ্য ধারণের সময় তানজিন তিশা তাঁকে সজোরে চড় ও খামচি দিয়ে রক্তাক্ত করেন। মঙ্গলবার বিকেলে এক ফেসবুক লাইভে এসে এমনটা জানান সামিয়া অথৈ।  

তানজিন তিশার বিরুদ্ধে
অভিনেত্রী সামিয়া অথৈ | ছবি: অভিনেত্রীর ফেসবুক

একটি উপহারকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তানজিন তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে শুটিং স্পটে যান সামিয়া অথৈ। তিশা সেই উপহার গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং অসৌজন্যমূলক আচরণ করেন। এতে অথৈ বিব্রত হয়ে যান এবং বেশ নীরব থাকেন।  

মূল ঘটনা ঘটে গত ২ মার্চ, অথৈয়ের প্রথম দৃশ্যের শুটিংয়ের সময়। অভিযোগ অনুযায়ী, দৃশ্য ধারণ চলাকালে কথা ছিলো সামিয়া অথৈ তানজিন তিশাকে চড় দিবেন এবং তিশা সেখান থেকে বের হয়ে যাবেন। চড় দেয়ার পরে তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে ইচ্ছাকৃতভাবে অথৈকে মারেন বলে অভিযোগ করেন অথৈ। তাঁর গালে অনেকগুলো চড় মারেন বলে অভিযোগ করেছেন অথৈ। অথৈ হতবাক হয়ে জিজ্ঞেস করেন আপু এটা কেন করলেন? তখন তিশা তাঁকে গালিগালাজ করেন বলেও অভিযোগ জানান অথৈ।

অথৈ তিশার এই আচরনে সন্দেহ প্রকাশ করে বলেন যে, তিশা সম্ভবত মাদকাসক্ত।

অথৈ দাবি করেছেন, এই অপমানজনক ও যন্ত্রণাদায়ক পরিস্থিতি সত্ত্বেও তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেননি।

তানজিন তিশার বিরুদ্ধে
অভিনেত্রী সামিয়া অথৈ | ছবি: অভিনেত্রীর ফেসবুক

শুটিং মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন শহিদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু। সেখানে ছিলেন অভিনেতা মীর রাব্বিও।

তানজিন তিশার জামাইয়ের সাথে অভিনয় প্রসঙ্গে

এই অপ্রত্যাশিত ঘটনায় সেলিম বিস্ময় প্রকাশ করে অথৈয়ের কাছে জানতে চান, আগে থেকে তাঁদের মধ্যে কোনো বিরোধ ছিল কি না। তখনই অথৈ নাকি তিশার অতীত একটি হুমকির প্রসঙ্গ তোলেন।

অথৈয়ের দাবি, এর আগে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ করার সময় তানজিন তিশা তাঁকে ফোন করে হুমকি দেন। শুধু তাঁকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরো কয়েকজনকে ফারহানের সঙ্গে কাজ না করার জন্য সতর্ক করেন বলেও অভিযোগ।

তানজিন তিশা |ছবি: অভিনেত্রীর ফেসবুক

কারণ জানতে চাইলে তিশা নাকি দাবি করেন, ফারহান তাঁর ‘জামাই’। এই ঘটনাটি আরো এক-দুই বছর আগের ঘটনা বলে জানান অথৈ।

ঘটনার পর অথৈ বিষয়টি ফারহানকে জানান এবং পরে তাঁর সঙ্গে আর কাজ করেননি।

অথৈয়ের অভিযোগ, সেই পুরনো ক্ষোভ থেকেই শুটিংয়ের সুযোগ নিয়ে শারীরিক নির্যাতন চালানো হতে পারে বলে বলে মনে এই অভিনেত্রী। অভিনেত্রী ঢাকায় ফিরে এসে যথআযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আইসিইউতে ফজলুর রহমান বাবু, এখন কেমন আছেন?

ফজলুর রহমান বাবু দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন…
আইসিইউতে ফজলুর রহমান বাবু
0
Share