Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ
বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের তারকাদের ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ সম্মাননায় ভূষিত করেছে। চলুন দেখে নেই পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন কারা।

ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার লিখেছে, সংগীতে অনন্য অবদানের জন্য ‘বঙ্গবিভূষণ’ পেয়েছে শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, ও বাবুল সুপ্রিয়। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে চিত্রকর গণেশচন্দ্র হালুই ও কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়েরও।

নচিকেতা চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী ও মনোময় ভট্টাচার্য পুরস্কার নিচ্ছেন | ছবি: ফেসবুক

এছাড়া বঙ্গভূষণ সম্মাননা দেয়া হয়েছে জনপ্রিয় সিনেমা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বঙ্গভূষণ সম্মাননা আরো পেয়েছেন গায়ক মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, কার্তিক দাস বাউল এবং অদিতি মুন্সী।   

শনিবার ২১শে ফেব্রুয়ারি বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। বঙ্গভূষণ সম্মাননা পাওয়ার পর ট্রফি ও মানপত্র হাতে নিয়ে ফেইসবুকে ছবি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়েছেন গায়িকা ইমন চৌধুরী। তিনি লিখেছেন, “ধন্যবাদ দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) রাজ্যের সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্যে। আমি আজীবন কৃতজ্ঞ থাকব। সংগীতের পথেই থাকব।”

নচিকেতার গানের সঙ্গে দুই বাংলার শ্রোতাদের পরিচয় নব্বই দশক থেকে। এখনো তাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পাওয়া যায়। গানে মনোময় ভট্টাচার্যের প্রায় তিন দশকের ক্যারিয়ার। মূলত রবীন্দ্রসংগীত ও বাংলা আধুনিক গানের জগতে অন্যতম নাম মনোময়।

আর বাংলা সিনেমার জগতে রূপঙ্করের রয়েছে বেশ কিছু জনপ্রিয় গান। অদিতি মুন্সীর যাত্রা শুরু হয়েছিল একটি রিয়্যালিটি শো থেকে। এবার বঙ্গভূষণ সম্মান পেলেন এই কীর্তন শিল্পী অদিতি।

বাংলা আধুনিক গানের অন্যতম নাম রাঘব চট্টোপাধ্যায়। এবার এই গায়ক বঙ্গসম্মান পেলেন।

পরমব্রত চট্টোপাধ্যায় প্রায় তিন দশক ধরে বাংলা সিনেমা-সিরিজের অভিনয় করছেন, এর পাশাপাশি মুম্বাইয়ে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। তিনিও এবার পেলেন বঙ্গভূষণ পুরস্কার।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

চার নায়িকার প্রেশার কুকারের পোস্টার প্রকাশ  

আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত ছবি ‘প্রেশার কুকার’। সে কারণে শনিবার ২১…
চার নায়িকার প্রেশার কুকারের

বার্লিন চলচ্চিত্র উৎসবে কারা জিতলেন পুরস্কার

বার্লিন চলচ্চিত্র উৎসব গত ১২ ফেব্রুয়ারি শুরু হয়েছিলো ৭৮তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬। এবারের…
বার্লিন চলচ্চিত্র উৎসবে কারা
0
Share