Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

ক্রেতার ওপর হামলা, থানায় অভিযোগ

‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম করা হয়েছে।  এসময় আরও কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছে।  মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আতিকুর রহমান খান ৪-৫ জন বন্ধু নিয়ে রেস্তোরাঁয় খেতে যান। সেখানে কয়েকজন নারী ক্রেতার সঙ্গে এক কর্মীর অশোভন আচরণ দেখে তিনি প্রতিবাদ করেন। 

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম
ওমর সানী ও মৌসুমী, ছবি: সংগৃহীত

এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে আতিকুর ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। পরিস্থিতি খারাপ হলে তারা দৌড়ে মূল সড়কের দিকে যান। অভিযুক্ত মো. ইমরান পিছু ধাওয়া করে ছুরি দিয়ে আতিকুরের পিঠে আঘাত করেন। লিখন নামে আরেকজন লাঠি দিয়ে মারধর করেন।  এ সময় অন্যরাও হামলায় যোগ দেয়।


আতিকুরের পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেন। পরে আতিকুরকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আতিকুরের চাচা মো. খলিলুল রহমান খান বাদল মানিকগঞ্জ সদর থানায় ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম
চিত্রনায়ক ওমর সানী, ছবি: সংগৃহীত

ওমর সানী বলেন, লিখন মাদকাসক্ত হওয়ায় এমন ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার চান।
তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ ও সেনাসদস্যদের বিষয়টি অবহিত করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের সতর্ক করেছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share