Home সর্বশেষ পঞ্চম বিয়ে নিয়ে প্রশ্নে জেনিফারের মজার জবাব

পঞ্চম বিয়ে নিয়ে প্রশ্নে জেনিফারের মজার জবাব

পঞ্চম বিয়ে নিয়ে প্রশ্নে জেনিফারের মজার জবাব
মঞ্চে জেনিফার লোপেজ।

নিজের চার বিয়ে নিয়ে মঞ্চে রসিকতা করছিলেন জেনিফার লোপেজ। চারটি আঙুল তুলে ধরতেই দর্শকসারি থেকে এক ভক্তের মন্তব্য — ‘তোমার আরও ছয়টি আঙুল বাকি!’ আর সেই মন্তব্যেই হাসতে হাসতে গড়াগড়ি খেলেন হলিউডের এই গায়িকা-অভিনেত্রী; বললেন, জীবনে শোনা সবচেয়ে মজার কথা এটা।

ঘটনাটি রোববার নিউইয়র্কের ৯২ স্ট্রিট ওয়াই-তে। নিজের কনসার্ট স্পেশাল ‘দ্য জেলো শো: লাইভ ইন লাস ভেগাস’-এর স্ক্রিনিং ও প্রশ্নোত্তর পর্বে হাজির ছিলেন ৫৭ বছর বয়সী জেনিফার। অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন অভিনেত্রী র‌্যাচেল জেগলার।

পঞ্চম বিয়ে নিয়ে প্রশ্নে জেনিফারের মজার জবাব

নিজের বিয়ে-বিচ্ছেদ নিয়ে নিজেই রসিকতা করছিলেন জেনিফার। চারবার বিয়ের পিঁড়িতে বসার কথা বলে তিনি চার আঙুল দেখান। ঠিক তখনই দর্শকদের মধ্য থেকে এক ভক্তের ওই মন্তব্য ভেসে আসে — আংটি পরার জন্য আরও ছয়টি আঙুল যে ফাঁকা পড়ে আছে!

জেনিফারের মজার জবাব ভাইরাল

জবাবে হাসি থামছিল না জেনিফারের। ‘সত্যিই তো! ওহ মাই গড, জীবনে শোনা সবচেয়ে মজার কথা এটা। আমার আরও ছয়টি আঙুল বাকি’ — বলেন তিনি। তার মতে, এই লাইনটা টি-শার্টে ছাপানো উচিত। এমনকি তিনি জানিয়ে দেন, এখন থেকে বিচ্ছেদ নিয়ে কেউ প্রশ্ন করলেই এই জবাবটাই দেবেন তিনি।

মুহূর্তটির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কৌতুকশিল্পী নিকি গ্লেজার মজা করে লিখেছেন, ‘ছয় আঙুল বাকি’ হতে পারে জেনিফারের পরের গানের নাম।

তবে পঞ্চম বিয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতেই একটু গম্ভীর হন জেনিফার। তার ভাষ্য, আবার বিয়ের পিঁড়িতে বসার মতো শক্তি তার মধ্যে আছে কি না, তিনি জানেন না।

পঞ্চম বিয়ে নিয়ে প্রশ্নে জেনিফারের মজার জবাব

উল্লেখ্য, জেনিফারের চারটি বিয়েই শেষ হয়েছে বিচ্ছেদে। সর্বশেষ বেন অ্যাফ্লেকের সঙ্গে তার বিয়ে ভেঙেছে ২০২৫ সালে। তবু নিজের জীবনের এই অধ্যায় নিয়ে প্রকাশ্যে হাসতে পারাটাই এখন আলোচনায়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here