Wednesday, November 18, 2026

আয়ারল্যান্ডে ‘সাঁকোটা দুলছে’র জন্য পুরস্কৃত ইশতিয়াক

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালনার জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার জিতেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’র জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

৯ থেকে ১৫ নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয় উৎসবটির ১৪তম আসর। ১৫ নভেম্বর ঘোষিত পুরস্কারের তালিকায় ‘সাঁকোটা দুলছে’ ছবির জন্য ইশতিয়াক আহমেদ জিহাদকে দেওয়া হয় ‘বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার: শ্রেষ্ঠ পরিচালক’।

আয়ারল্যান্ডে ‘সাঁকোটা দুলছে’র জন্য পুরস্কৃত ইশতিয়াক

চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজনা করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক।

গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধের নানা দিক উঠে এসেছে ছবিটিতে। এসব বিষয়কে নির্মাতা তুলে ধরেছেন নিজস্ব কাব্যিক ভাষায়।

আয়ারল্যান্ডে ‘সাঁকোটা দুলছে’র জন্য পুরস্কৃত ইশতিয়াক

২০২৬ সালে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে ছবিটির আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে একাধিক স্বীকৃতি পেয়েছে ‘সাঁকোটা দুলছে’।

ছবিটি নির্বাচিত হয়েছে ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক সমালোচক সপ্তাহের প্রতিযোগিতা বিভাগে। এ ছাড়া ৩৪তম এনার্গাক্যামেরিমেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুটি প্রতিযোগিতা বিভাগ, ৩২তম মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘লিস্তাপাদ’-এর সিনেমা অব দ্য ইয়াং বিভাগ এবং ২১তম জগজা-নেটপ্যাক এশিয়ান চলচ্চিত্র উৎসবের এশিয়ান পার্সপেক্টিভস বিভাগেও জায়গা করে নিয়েছে সিনেমাটি। মিনস্ক উৎসবে ছয়টি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে ছবিটি।

আয়ারল্যান্ডে ‘সাঁকোটা দুলছে’র জন্য পুরস্কৃত ইশতিয়াক

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র ও জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ৮০ মিনিটের বাংলা ভাষার এই চলচ্চিত্র। এর সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে, সহপ্রযোজক ফজলে হাসান শিশির এবং পরামর্শক প্রযোজক হিসেবে কাজ করেছেন আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ও প্রোগ্রামার ডার্সি প্যাকুয়েট।

‘সাঁকোটা দুলছে’ ছবিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানিসহ অনেকে।

ছবিটির চিত্রগ্রহণ করেছেন সামিউল করিম সুপ্তক। সম্পাদনায় ছিলেন হাসিব আহমেদ, রং বিন্যাসে চিন্ময় রায় এবং শব্দ পরিকল্পনা ও মিশ্রণে শৈব তালুকদার। সংগীত পরিচালনা করেছেন সায়ন মাংসাং।

Share

Read more

Local News