Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ফোনে পরীমনিকে অশ্রাব্য গালাগাল ও হত্যার হুমকি

ফোনে পরীমনিকে অশ্রাব্য গালাগাল ও হত্যার হুমকি
চিত্রনায়িকা পরীমনি, ছবি: সংগৃহীত

গালাগালের সেই অডিও ফাঁস করলেন পরীমনি

ফোনে পরীমনিকে অশ্রাব্য গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।  বিষয়টি অভিনেত্রী নিজেই প্রকাশ করেছেন। রোববার নিজের ফেসবুক পেজে একটি অডিও ক্লিপ শেয়ার করেন পরীমনি। সেখানে তিনি জানান, একটি বিদেশি নম্বর থেকে ফোন করে  অশ্রাব্য গালাগাল ও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

ফোনে পরীমনিকে অশ্রাব্য গালাগাল ও হত্যার হুমকি
 চিত্রনায়িকা পরীমনি, ছবি: সংগৃহীত

পরীমনির দাবি, হঠাৎ করেই ওই নম্বর থেকে কল আসে। কল রিসিভ করার পরই অপর প্রান্ত থেকে অশ্রাব্য ভাষায় কথা বলা শুরু হয়। কিছুক্ষণ পর কথাবার্তা আরও ভয়ংকর রূপ নেয়।

এ বিষয়ে গণমাধ্যমকে পরীমনি বলেন, ফোন করা ব্যক্তি ভোট নিয়ে কিছু কথা বলেন। তিনি তাকে ভোটসংক্রান্ত কোনো পোস্ট বা শেয়ার না করতে হুমকি দেন। এক পর্যায়ে গুলি করে হত্যা করার কথাও বলা হয়।

ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন বলে জানান। তবে বিষয়টি গোপন না রেখে সবাইকে জানানোই সঠিক মনে করেছেন বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।

ফোনে পরীমনিকে অশ্রাব্য গালাগাল ও হত্যার হুমকি
ফোনে পরীমনিকে অশ্রাব্য গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, “ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা?” একই সঙ্গে তিনি বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজ মেনশন করেন।

তবে হুমকির উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও নেননি পরীমনি।

ফোনে পরীমনিকে অশ্রাব্য গালাগাল ও হত্যার হুমকি
 চিত্রনায়িকা পরীমনি, ছবি: সংগৃহীত

উল্লেখ্য, পরীমনির অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘গোলাপ’ শিরোনামের একটি ছবিতে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয়ের কথা রয়েছে তার।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং

‘দাদা’র শুটিং শুরু সৌরভ-ডোনার জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। আনন্দবাজার ডট কমের…
সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং
0
Share