ভালোবাসা দিবস উপলক্ষে নিলয়-হিমি ও প্রান্ত- চমকের নাটক …..
ভালোবাসা দিবস উপলক্ষে নিলয়-হিমি ও প্রান্ত- চমকের নাটক । আসন্ন ভালোবাসা দিবসকে সামনে রেখে দর্শকদের জন্য আসছে বিশেষ নাটক ‘মায়া বনের হরিণ’। এতে থাকছেন জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। রুবেল আনুশের গল্প ভাবনা ও পরিচালনায় নাটকটি মূলত এক অব্যক্ত ভালোবাসার গল্প। পরিচালক জানান, মনের গহীনে জমে থাকা কিন্তু বলতে না পারা সেই অনুভূতিগুলোই এই নাটকের মূল উপজীব্য, যা মানুষের মনে আজীবন এক মধুর আক্ষেপ হয়ে থাকে।
নিলয় ও হিমির অনবদ্য অভিনয়ের প্রশংসা করে পরিচালক রুবেল আনুশ জানান, নাটকটি এখন প্রচারের জন্য পুরোপুরি প্রস্তুত এবং ভালোবাসা দিবসে এটি দর্শকদের মন ছুঁয়ে যাবে। সহশিল্পী হিসেবে নিলয় আলমগীরের সাথে হিমির রসায়ন বরাবরের মতোই চমৎকার। নাটকের ভিন্নধর্মী গল্পের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, দর্শকরা নিলয়-হিমি জুটিকে যেভাবে ভালোবাসেন, সেই প্রত্যাশা পূরণ করতেই তারা কাজ করে যাচ্ছেন।
জানা গেছে, নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে নাফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এছাড়া আগামী ঈদেও এই জুটিকে বেশ কিছু নতুন নাটকে দেখা যাবে।
টিফিন বক্স
এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে আসছে রুকাইয়া জাহান চমকের একটি বিশেষ নাটক।
ভালোবাসা দিবস ও ফাল্গুনকে সামনে রেখে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে নাটক ‘টিফিন বক্স’। ১০ ফেব্রুয়ারি প্রচারিত হতে যাওয়া এই কাজটি লিখেছেন ও পরিচালনা করেছেন রাকায়েত রাব্বি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক ও প্রান্তর দস্তিদার। নাটকটি নিয়ে নির্মাতা রাকায়েত রাব্বি বলেন, ‘খাবার কেবল শারীরিক চাহিদা নয়, এটি ভালোবাসারও অন্যতম অনুবাদ।’ তিনি আরও বলেন, ‘খাবার বা টিফিন বক্স দিয়ে প্রেমের গল্প বলাটা নতুন কিছু নয়। তবে বাঙালি সংস্কৃতিতে কাউকে খাওয়ানো বা খাবার ভাগ করে নেওয়াই ভালোবাসার সবচেয়ে আদিম ও বিশুদ্ধ প্রকাশ।

হারিয়ে যাওয়া সিনেমা হল সংস্কৃতি – এক শহরের নিভে যাওয়া আলো
এ গল্পে টিফিন বক্স শুধু একটি মাধ্যম নয়; এটি নাগরিক জীবনের ক্লান্ত বাস্তবতা থেকে চরিত্রগুলোকে একধরনের স্বপ্নের জগতে নিয়ে যেতে সাহায্য করে।’
গল্পে প্রান্তর দস্তিদার ‘জাভেদ’ নামের একজন দক্ষ রন্ধনশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। রান্না করে মানুষকে খাওয়াতে পছন্দ করে। চরিত্রটি রান্নার মধ্য দিয়েই নিজের অনুভূতি প্রকাশ করে।
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক জানান, মিতু চরিত্রটি উচ্ছল, স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসে, কোনো পিছুটান রাখতে চায় না। এ কারণে সম্পর্কে জড়াতে অনাগ্রহী। নিজের চরিত্র নিয়ে চমক বলেন, ‘কিন্তু একসময় তাকে বলতে হয়, সৃষ্টিকর্তা এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন, যাদের প্রেমে না পড়ে থাকা যায় না। আমার মনে হয়, মিতু চরিত্রটি দর্শকের খুব কাছের হয়ে উঠবে।’

চিত্রালী এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
‘টিফিন বক্স’-এ আরও অভিনয় করেছেন শারমিন সুলতানা ও টুনটুনি সোবহান।
