মেহজাবীন চৌধুরী
মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজ জগতে আসেন। এক যুগেরও বেশি ক্যারিয়ারে তিনি অসংখ্য নাটক ও ওয়েব ফিল্মে এমনকি সিনেমায়ও অভিনয় করেছেন। আজ চলুন ছবিতে ছবিতে দেখে নেয়া যাক শাড়িতে মেহজাবীনকে কেমন লাগে দেখতে । সব ছবি অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া হয়েছে ।

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।

মেহজাবীন ১৯ এপ্রিল ১৯৯১ সালে চট্টগ্রামের পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন। শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। মেহজাবীন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী ছিলেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।

২০২০ সালে মেহজাবীন গল্পকার হিসেবে আবির্ভূত হয়েছেন। ‘থার্ড আই’ তার লেখা প্রথম নাটকের গল্প।

চলচ্চিত্র ‘সাবা’
মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’। নির্মাণ করেছেন মাকসুদ হোসাইন। এটি দুজনেরই প্রথম সিনেমা। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হয় সিনেমাটির। এরপর প্রদর্শিত হয়েছে বুসান, রেড সি, গ্যোটেবর্গ, সিডনি ও রেইনড্যান্সসহ নানা মর্যাদাপূর্ণ উৎসবে।

মেহজাবীন গতবছর বিয়ে করেছেন তাঁর প্রেমিক ও নির্মাতা আদনান আল রাজীবকে। দীর্ঘ ১৩ বছর প্রেমের সম্পর্কে ছিলেন এই দম্পতি।

সম্প্রতি ‘অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকি দেওয়ার’ অভিযোগে করা একটি মামলায় আসামী হন মেহজাবীন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারী হয়। তবে অবশেষে মামলা থেকে অব্যাহতিও পেয়ে যান এই অভিনেত্রী।

বিয়ের পর স্বামী আদনানের সাথে নান দেশে ঘুরেছেন মেহজাবীন। দীর্ঘদিন ছিলেন না অভিনয়ে। তবে সম্প্রতি নতুন একটি স্পাই থ্রিলার ওয়েব সিরিজে অভিনয়ে যুক্ত হয়েছেন তিনি। তাঁর সাথে জুটি হিসেবে আছেন গায়ক ও অভিনয়শিল্পী প্রীতম হাসান। এটি তাদের প্রথম জুটি।

ওয়েব সিরিজটি নির্মাণ করছেন নির্মাতা শিহাব শাহীন। প্রযোজনায় আছে চরকি অরিজিনাল।

মেহজাবীন চৌধুরীর আরো একটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটির নাম প্রিয় মালতী। যার ইংরেজী নাম ‘হুইসপারস অব এ থার্স্টি রিভার’। পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।



