Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

নুসরাত ফারিয়া শাকিবের সাথে প্রেম ও জেল জীবনের উপলব্ধি জানালেন  

নুসরাত ফারিয়া শাকিবের সাথে প্রেম
নুসরাত ফারিয়া ও শাকিব খান

নুসরাত ফারিয়া

ঢালীউড স্টার শাকিব খানের সঙ্গে  অভিনেত্রী নুসরাত ফারিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক আছে কিনা তা নিয়ে শোবিজ অঙ্গনে অনেক আলোচনা হয়েছে। একসঙ্গে দুজনে অনেক কাজও করেছেন। সেইসুত্রেই উঠেছিলো এসব গুঞ্জন। সম্প্রতি নুসরাত ফারিয়া শাকিবের সাথে প্রেম ও জেল জীবনের উপলব্ধির কথা জানালেন।  

নুসরাত ফারিয়া শাকিবের সাথে প্রেম
বিজ্ঞাপনে নুসরাত ফারিয়া ও শাকিব খান | ছবি: ফেসবুক

শাকিব খানের সাথে ‘শাহেনশাহ’ নামের একটি সিনেমাতেই কাজ করেছিলেন ফারিয়া। তবে বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন ইভেন্টে তাদের যৌথ উপস্থিতি ছিলো অনেক। এসব কারণেই তাদের দুজনকে ঘিরে নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছিল-শাকিব খানের সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল ফারিয়ার?

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখানে এই গুঞ্জন নিয়ে কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে আলাপকালে এই বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন অভিনেত্রী। ফারিয়ার কথায়, শাকিব খানের সঙ্গে তার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না।

নুসরাত ফারিয়া শাকিবের সাথে প্রেম
নুসরাত ফারিয়া| ছবি: অভিনেত্রীর ফেসবুক

ফারিয়া বলেন, ‘না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবটাই কাজের জায়গা থেকেই।’

‘শাহেনশাহ’ সিনেমার পর শাকিব খান ও নুসরাত ফারিয়াকে আর একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। কেন এরপর আর তাদের একসাথে সিনেমায় দেখা যায়নি জানতে চাইলে ফারিয়া জানান, বিষয়টি তার কাছেও পরিষ্কার নয়।

তিনি বলেন, ‘এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।’

নুসরাত ফারিয়া শাকিবের সাথে প্রেম
নুসরাত ফারিয়া| ছবি: অভিনেত্রীর ফেসবুক

নুসরাত ফারিয়ার জেল জীবনের অভিজ্ঞতা

পডকাস্টে শুধু সিনেমা নয়, তাঁর ব্যক্তিজীবনের নানা দিক নিয়েও কথা বলেন নুসরাত ফারিয়া। আলোচনায় উঠে আসে তার ব্যক্তিগত অভিজ্ঞতা, ক্যারিয়ারের চড়াই-উতরাই এমনকি দুই দিনের কারাবন্দি জীবনের কথাও।  তিনি জানান, বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার হওয়া এবং পরবর্তী দুই দিনের জেলজীবন তার জীবনের অনেক চেনা মানুষকে নতুন করে চিনতে সাহায্য করেছে।

অভিনেত্রী জানান, জেলে কাটানো মাত্র দুই দিনই তাকে জীবনের বড় এক শিক্ষা দিয়েছে। সবচেয়ে বড় ধাক্কাটি ছিল তার চারপাশের মানুষদের আচরণে। নুসরাত ফারিয়ার ভাষ্য, এই ঘটনার পর তার সবচেয়ে কাছের বন্ধুরাও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তার সঙ্গে তোলা ছবি সরিয়ে ফেলেছেন। অনেকেই যোগাযোগ বন্ধ করে দেন, যেন স্পষ্ট করে জানিয়ে দিতে চান-এই সময়ে তার সঙ্গে যুক্ত থাকতে তারা আগ্রহী নন। ফারিয়া বলেন, ‘এই মাত্র ৪৮ ঘণ্টাই আমাকে বুঝিয়ে দিয়েছে-কে আমার আপন, আর কে নয়।’    

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এপ্রিলে ওটিটিতে সাত বিদেশি সিনেমা ও সিরিজ মুক্তির অপেক্ষায়   

ওটিটিতে মুক্তি পাচ্ছে সাত সিনেমা-সিরিজ চলমান এপ্রিল মাসে ওটিটিতে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি নতুন সিনেমা ও…
এপ্রিলে ওটিটিতে সাত বিদেশি সিনেমা-সিরিজ
0
Share