Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

রটারড্যামে বাঁধন, তুষি, মম ও তিন সিনেমা

রটারড্যামে বাঁধন তুষি মম
রটারড্যামে বাঁধন তুষি

৫৫তম রটারড্যাম

গত ২৯ জানুয়ারি থেকে নেদারল্যান্ডসে শুরু হয়েছে ‘৫৫তম রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এবারের উৎসবের মূল তিন বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশি তিন সিনেমা। সিনেমা তিনটি হল ‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’। এই প্রথম কোন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ উৎসবে একসঙ্গে জায়গা পেয়েছে দেশের তিনটি সিনেমা। এ উৎসবটি আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরই মধ্যে রটারড্যামে গিয়েছেন এই সিনেমাগুলোর অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারা।  ছবিতে দেখে নেয়া যাক রটারড্যামে বাঁধন, তুষি, মম ও তিন সিনেমার বিস্তারিত।

আজমেরি হক বাঁধন

পলিটিক্যাল থ্রিলার সিনেমা মাস্টার এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে আজ সোমবার ২ ফেব্রুয়ারি। সিনেমার পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে লড়বে ‘মাস্টার’।

রটারড্যামে বাঁধন তুষি মম
রটারড্যামে বাঁধন তুষি মম
রটারড্যামে বাঁধন তুষি মম
বাম থেকে – জাকিয়া বারী মম, নাসির উদ্দিন খান, রেজওয়ান শাহরিয়ার সুমিত ও আজমেরি হক বাঁধন

নাজিফা তুষি

নাজিফা তুষি অভিনীত সিনেমা ‘রইদ’ উৎসবের ‘টাইগার কম্পিটিশনে’ বিভাগে লড়বে। নির্মাতা মেজবাউর রহমান সুমন। মোট আটজন অংশ উৎসবে অংশ নেয়ার কথা রয়েছে।

রইদ সিনেমার দলবদ্ধ ছবি

মোহাম্মদ তাওকীর ইসলাম

উৎসবের ‘ব্রাইট ফিউচার’ শাখায় নির্বাচিত হয়েছে ‘দেলুপি’। ফেব্রুয়ারি মাসের ৪, ৬ ও ৭ তারিখ ‘দেলুপি’ দেখানো হবে বলে জানা গেছে। খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর মানুষের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘দেলুপি’। চিত্রনাট্যে দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের নিরন্তর সংগ্রাম উঠে এসেছে।

রটারড্যামে বাঁধন তুষি মম
মোহাম্মদ তাওকীর ইসলাম
রটারড্যামে বাঁধন তুষি মম

রটারড্যামে বাঁধন, তুষি, মম ও তাওকীর ইসলামরা কতটুকু সফল হতে পারবে তাই দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এ আর রহমান অতিথি হওয়ায় তোপের মুখে কপিল শর্মা

কপিল শর্মা শোতে এ আর রহমান বলিউডের পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রভাব ও রাজনীতিবিদদের নজরদারি। বিশেষত ধর্মীয়…
এ আর রহমান অতিথি হওয়ায়

গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় নানান রকম সাজে তারকারা

গ্র্যামি অ্যাওয়ার্ডস বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে অনুষ্ঠিত…
গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায়

বৌদ্ধ আধ্যাত্মিক নেতা দালাই লামা গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন

আধ্যাত্মিক নেতা দালাই লামা ভারতে নির্বাসিত অবস্থায় থাকা ৯০ বছর বয়সী তিব্বতী বৌদ্ধ আধ্যাত্মিক নেতা দালাই লামা…
বৌদ্ধ আধ্যাত্মিক নেতা দালাই লামা

গ্র্যামি পুরস্কারে কারা কারা জিতলেন?

গ্র্যামি পুরস্কার আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে অনুষ্ঠিত…
গ্র্যামি পুরস্কারে কারা কারা
0
Share