Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া- নেট দুনিয়ায় যুদ্ধ   

স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া
শবনম ফারিয়া

শবনম ফারিয়া

দেশের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া গত বছরের ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। তাঁর স্বামীর নাম তানজিম তৈয়ব। সম্প্রতি তিনি তাদের নতুন সংসারজীবনের টুকরো স্মৃতি নেটিজেনদের সাথে ভাগ করেছেন। সেখানে তিনি স্বামীকে দায়িত্বশীল আচরণ ও সত্যিকারের একজন পুরুষের মতো আচরণ করতে দেখে তাঁর ব্যক্তিগত ভালো লাগার কথা জানান। তবে মজার বিষয় হচ্ছে, স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া আর এদিকে নেট দুনিয়ায় যুদ্ধ লেগে গেছে।

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ আবেগতাড়িত হয়ে শবনম ফারিয়া একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার স্বামীকে দায়িত্ব নিতে দেখে এবং একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করতে দেখে মনটা কৃতজ্ঞতায় ভরে গেছে। আল্লাহ আমাকে এমন একজন সহজ-সরল ও আন্তরিক আত্মার মানুষের সঙ্গে জীবন ভাগ করে নেওয়ার সুযোগ দিয়েছেন। তাঁর সরলতা আর আন্তরিকতাই সবচেয়ে বড় সৌন্দর্য।’

স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া
যেই ছবিটি নিয়ে নেটদুনিয়ায় তোলপাড় | ছবি: অভিনেত্রীর ফেসবুক

শবনম ফারিয়া জানান, এই যুগে তার (তানজিম তৈয়ব) মতো একজন মানুষ খুঁজে পাওয়া আল্লাহর সরাসরি রহমত ছাড়া আর কিছুই নয়। একসময় ছিল, যখন তিনি নতুন করে বিয়ের কথা ভাবতেই পারছিলেন না। তখন কাছের মানুষরা তাঁকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ‘তুমি অনেক কষ্ট সহ্য করেছ। আল্লাহ তোমার পরীক্ষা পূর্ণ করেছেন। ইনশাআল্লাহ, এবার সামনে শুধুই ভালো সময়।’

অভিনেত্রীর মতে, এই আশীর্বাদই তাঁর নতুন জীবনকে সার্থক ও আনন্দময় করে তুলেছে। পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের নিজেদের ঘরে ওঠার মাত্র তিন দিন হয়েছে, আর এই ক’দিনেই শাশুড়ির ছোট ছেলেটিকে নিজের ঘরের দায়িত্বশীল একজন মানুষ হিসেবে দাঁড়াতে দেখে আমার জীবনটা সত্যিই সার্থক মনে হচ্ছে।’

স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া, নেটিজেনরা যা বলছেন

স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া
শবনম ফারিয়া

তবে শবনম ফারিয়ার এই স্ট্যাটাসের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা উঠে। কেউ বা তাঁর পক্ষে লিখেছেন কেউ হাসির ছলে মজাও করেছেন। অনেকেই বলছেন স্বামী তো দাঁড়িয়েই ছিলেন কিছু তো করেননি তাহলে এতো প্রশংসা কেন? কেউ আবার ফারিয়ার পক্ষে দাঁড়িয়ে অন্য নেটিজেনদের এইসব প্রশ্নের উত্তরও নিজেদের ওয়ালে দিয়েছেন। তারা বলছেন নিজ হাতে কিছু না করলেও দায়িত্ব নিয়ে তদারকি করা কিংবা সংসারকে গুরুত্ব দিয়ে সংসারের জন্য ছোট হোক বড় হোক যাই করা হোক না কেন তা গুরুত্বপুর্ণ।

নেটিজেনরা বলছেন, এতো এতো দায়িত্বের ভীড়ে সংসারের ছোট ছোট দায়িত্বও যিনি নিজ হাতে তদারকি করছেন সে অবশ্যই একজন ভালো মানুষ। এবং তাঁর পার্টনারের জন্য আশীর্বাদও বটে। এই দুই পক্ষের বাদানুবাদের মধ্যেই নেট জুড়ে চলছে শবনম ফারিয়ার সংসারের আলোচনা। তবে শবনম ফারিয়াকে আনন্দে থাকতে দেখে নেটিজেনদের প্রায় সবাই উচ্ছ্বসিত।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব শুরু হচ্ছে

‘আমার ভাষার চলচ্চিত্র’ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনাকে সম্মুনত রাখতে প্রতিবছরের মতো এবারো ছাত্র-শিক্ষক…
টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব

চলমান রটারড্যাম উৎসবে ‘মাস্টার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে

রটারড্যাম উৎসবে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বাংলাদেশের সিনেমার উপস্থিতি বেড়েই চলছে। এবারের…
রটারড্যামে উৎসবে ‘মাস্টার’-এর

প্রিয়াংকা চোপড়াকে কেন দেশ ছাড়তে হলো?  

প্রিয়াংকা চোপড়া বলিপাড়ায় একসময় শাহরুখ খান, ও অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার সম্পর্ক নিয়ে চলেছে তুমুল আলোচনা।…
প্রিয়াংকা চোপড়াকে কেন দেশ

প্রকাশিত হল মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত তথ্যচিত্র  

তথ্যচিত্র ‘মেলানিয়া’ প্রকাশিত হল মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মেলানিয়া’। এটি ইতিহাসের সবচেয়ে…
প্রকাশিত হল মেলানিয়া ট্রাম্পকে
0
Share