Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বিয়ে নিয়ে কি জানালেন সুনেরাহ?

বিয়ে নিয়ে কি জানালেন সুনেরাহ?
সুনেরাহ | ছবি : ফেসবুক

সুনেরাহ বিনতে কামাল

দেশের শোবিজ অঙ্গনের তারকাদের ব্যক্তিগত প্রেম বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়েই বেশি। সম্প্রতি উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফারের বিয়ে নিয়েও চলেছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের অনেক তারকাই। ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালও। তার বিয়ে নিয়েও উঠেছে আলোচনা। বিয়ে নিয়ে কি জানালেন সুনেরাহ?   

সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কালাম। সেখানে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলে তিনি।

বিয়ে নিয়ে কি জানালেন সুনেরাহ?

সুনেরাহ কবে বিয়ে করছেন- এমন প্রশ্ন করা হলে তার জবাবে কিছুটা হাসিমুখে অভিনেত্রী বলেন, ‘বিয়ের কোনো পরিকল্পনা আমার আপাতত নেই। যা নিয়ে এখনো কোনো ভাবনাই শুরু করিনি, তা নিয়ে বানিয়ে কী বলব?’

বন্ধুদের বিয়েতে সরব উপস্থিতির বিষয়ে অভিনেত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে সবারই শুভাকাঙ্ক্ষী। তার ভাষ্যমতে, ‘আমার কাছের মানুষদের খুশি দেখতে আমার ভালো লাগে।’

তিনি আরো বলেন, ‘আমি সবসময় ইতিবাচকভাবে তাদের পাশে থাকার চেষ্টা করি। পরিবার বা বন্ধুদের যেকোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে পারাটা আমার কাছে আনন্দের।’

বর্তমানে সুনেরাহ নিজের অভিনয় ও ক্যারিয়ার নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। এখনই সংসারী হওয়ার কোনো ভাবনা তার মনে নেই বললেই চলে। ভক্তদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, সময় হলেই সবাই সব জানতে পারবেন। আপাতত কাজ দিয়েই দর্শকদের হৃদয়ে টিকে থাকতে চান এই গ্ল্যামার কন্যা।

বিয়ে নিয়ে কি জানালেন সুনেরাহ?
নেপালে সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহমেদ রেহান | ছবি: ফেসবুক

সম্প্রতি নেপালের মুস্তাং জেলার জমসম এলাকায় ‘ও জান’ নামের একটি মিউজিক্যাল ফিল্মের শুটিং করেছেন সুনেরাহ বিনতে কামাল। সাথে জুটি হিসেবে ছিলেন ফররুখ আহমেদ রেহান।

মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এই শুটিং করেন তারা। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। কথা লিখেছেন আসিফ ইকবাল। যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share