Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

শর্ত সাপেক্ষে ডন হয়ে ফিরছেন শাহরুখ

শর্ত সাপেক্ষে ডন হয়ে ফিরছেন শাহরুখ
শাহরুখ খান, ছবি: সংগৃহীত

কোন শর্তে ডন-৩ তে ফিরছেন শাহরুখ খান

জনপ্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খান।  ক্যারিয়ারের শেষভাগে এসেও দুর্দান্ত পারফর্ম করছেন বলিউড বাদশাহ।  ভারতের জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ঘিরে নতুন করে তৈরি হয়েছে আলোচনা। শুরুতে এই ছবিতে রণবীর সিংয়ের অভিনয়ের কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান। এরপরই প্রশ্ন ওঠে, আইকনিক ‘ডন’ চরিত্রে কাকে দেখা যাবে? এমন জল্পনার মধ্যেই শোনা যাচ্ছে, শর্ত সাপেক্ষে ডন হয়ে ফিরছেন শাহরুখ ।

শর্ত সাপেক্ষে ডন হয়ে ফিরছেন শাহরুখ
শর্ত সাপেক্ষে ডন হয়ে ফের ফিরছেন শাহরুখ , ছবি: সংগৃহীত

তবে, ফিরতে হলে নাকি তিনি নির্মাতাদের কাছে কিছু শর্ত রেখেছেন। এসব শর্ত মানা হলে তবেই ‘ডন থ্রি’-তে শাহরুখের প্রত্যাবর্তন সম্ভব হতে পারে বলে গুঞ্জন চলছে।

দক্ষিণী পরিচালক চান শাহরুখ খান

ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ‘ডন থ্রি’তে ফিরতে শাহরুখ খানের প্রধান শর্ত, এই প্রজেক্টে একজন দক্ষিণী পরিচালককে যুক্ত করা। ‘জাওয়ান’-এর অভাবনীয় সাফল্যের পর শাহরুখ মনে করছেন, দক্ষিণী নির্মাতা হলে অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে নতুন মাত্রা যোগ হবে। গুঞ্জনে জানা যাচ্ছে, পরিচালক হিসেবে তাঁর প্রথম পছন্দ ‘জাওয়ান’খ্যাত অ্যাটলি কুমার। উল্লেখ্য, আগের দুটি ‘ডন’ সিনেমা পরিচালনা করেছিলেন ফারহান আখতার।

শর্ত সাপেক্ষে ডন হয়ে ফিরছেন শাহরুখ
ছবি: শাহরুখ খান, সংগৃহীত

গ্যাংস্টার চরিত্রে আপত্তি, ছাড়লেন রণবীর

এর আগে ‘ডন থ্রি’র জন্য রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলেও এখন শোনা যাচ্ছে, তিনি প্রজেক্টটি থেকে সরে দাঁড়িয়েছেন। ঘনিষ্ঠ সূত্রের মতে, একের পর এক গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে না চাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন রণবীর।

শর্ত সাপেক্ষে ডন হয়ে ফিরছেন শাহরুখ
ছবি: শাহরুখ খান, সংগৃহীত

কিয়ারা বাদ, কৃতিকে নিয়ে আলোচনা

এদিকে সিনেমাটির মূল নায়িকা হিসেবে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও তিনিও নাকি ‘ডন থ্রি’ থেকে সরে এসেছেন। জানা গেছে, কিয়ারার পরিবর্তে এখন অভিনেত্রী কৃতি শ্যাননকে নেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share