Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

নতুন করে আলোচনায় শাকিব-অপু জুটি

নতুন করে আলোচনায় শাকিব-অপু জুটি
ছবি: শাকিব খান-অপু বিশ্বাস, সংগৃহীত

শাকিবের সঙ্গে পর্দায় ফিরতে চান অপু

সুযোগ পেলে আবারও ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করার আগ্রহের কথা জানালেন অপু বিশ্বাস। অভিনেত্রী নিজেই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি, আর এই প্রত্যাবর্তনকে ঘিরেই নতুন করে আলোচনায় শাকিব-অপু জুটি ।

নতুন করে আলোচনায় শাকিব-অপু জুটি
ছবি: সংগৃহীত

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দুর্বার’ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে কথা বলার সময় শাকিব খানের প্রসঙ্গ উঠে আসে। সেখানেই ভবিষ্যতে তার সঙ্গে আবারও কাজ করার সম্ভাবনা নিয়ে খোলামেলা মন্তব্য করেন অপু বিশ্বাস।

শাকিব-অপুকে নিয়ে ভক্তদের কৌতুহল

ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খান ও অপু বিশ্বাস একসঙ্গে অভিনয় করেছেন পঞ্চাশেরও বেশি ছবিতে। এক সময় এই জুটির নামই ছিল দর্শক টানার বড় নিশ্চয়তা, বক্স অফিসে সাফল্য ছিল প্রায় নিশ্চিত। তবে ব্যক্তিগত জীবনের জটিলতা ও দূরত্বের কারণে দীর্ঘ সময় ধরে তাদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি। ফলে দর্শক-ভক্তদের মনে আজও কৌতূহল রয়ে গেছে এই জনপ্রিয় জুটি কি আবার কখনো একই ছবিতে ফিরবে?

নতুন করে আলোচনায় শাকিব-অপু জুটি
নতুন করে আলোচনায় শাকিব-অপু জুটি , ছবি: সংগৃহীত

এ প্রসঙ্গে অপু বলেন, “শাকিব খান একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাকে নিয়ে বলার মতো নতুন কোনো ব্যাখ্যা নেই। আমি যেহেতু বিরতি কাটিয়ে আবার কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি এগিয়ে আসেন, তাহলে দর্শকদের সেই ইচ্ছা পূরণ হতেও পারে।”

নতুন করে আলোচনায় শাকিব-অপু জুটি
ছবি: অপু বিশ্বাস, সংগৃহীত

শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে অপু আরও বলেন, “আমি আর শাকিব মোট ৭২টি সিনেমায় কাজ করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো সিনেমা করা সম্ভব হয়েছে।”

অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন আব্দুন নূর সজল। ২০২৬ সালের কোনো বড় উৎসবকে সামনে রেখে সিনেমাটি দেশজুড়ে মুক্তির পরিকল্পনা রয়েছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল
0
Share