Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬

নতুন বছরে এ আর রহমানের কনসার্ট স্থগিত

নতুন বছরে এ আর রহমানের কনসার্ট স্থগিত
এ আর রহমান, ছবি : সংগৃহীত

নিরাপত্তার প্রশ্নে এ আর রহমানের কনসার্ট স্থগিত

অস্কারজয়ী সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমান।  দীর্ঘ ১৩ বছর পর কলকাতার মঞ্চে ফেরার কথা ছিল আগামী ১১ জানুয়ারি।  তবে, নির্ধারিত দিনে হচ্ছে না কলকাতার সেই কনসার্ট। নতুন বছরের শুরুতেই এ আর রহমানের কনসার্ট স্থগিত করা হয়েছে। আয়োজক সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, স্থগিত সেই মেগা অনুষ্ঠানটি ১১ এপ্রিল করা হয়েছে। অনুষ্ঠানের সময় বিকেল ৫টায়।

নতুন বছরে এ আর রহমানের কনসার্ট স্থগিত
এ আর রহমানের কনসার্ট স্থগিত। ছবি: সংগৃহীত

যারা ইতোমধ্যে টিকেট কেটেছেন তারা ৩০ জানুয়ারির মধ্যে ওয়েবসাইটে ই-মেইল করে টাকা ফেরতের আবেদন করতে পারবেন। যারা কনসার্ট দেখতে ইচ্ছুক তারা আগের টিকেটেই দেখতে পারবেন।

হঠাৎ করেই কনসার্টের নির্ধারিত তারিখ পরিবর্তন হওয়ায় সংগীত অঙ্গনে ব্যাপক আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে ভিন্ন ভিন্ন মত উঠে আসছে বিভিন্ন মহল থেকে। ভারতের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রত্যাশিত হারে টিকিট বিক্রি না হওয়ায় আয়োজকদের আর্থিক চাপের মুখে পড়তে হয়েছে, যার ফলেই তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আয়োজকদের ঘনিষ্ঠ আরেকটি সূত্র জানিয়েছে, বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে, নিরাপত্তাজনিত কিছু গুরুত্বপূর্ণ কারণের জন্যই কনসার্টটি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

নতুন বছরে এ আর রহমানের কনসার্ট স্থগিত
এ আর রহমান I ছবি : সংগৃহীত

২০১২ সালেও কলকাতায় কনসার্ট করতে আসেন তিনি। সল্টলেট স্টেডিয়ামে সেই অনুষ্ঠানটি হয়েছিল। পরে ২০১৫ সালে পেলের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এত বছর পরে কলকাতায় এ আর রহমানের শো’র কথা জেনে উচ্ছ্বসিত হয় দর্শক।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

মনিরা মিঠুর ছেলে চোখে গুরুতর আঘাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন।…
মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

নবগঠিত সরকারের কাছে শোবিজের চার তারকা যা চাইলেন

সরকার ও শোবিজ সম্প্রতি বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর গঠিত হয়েছে রাজনৈতিক সরকার। গত ১৭ ফেব্রুয়ারি শপথও…
নবগঠিত সরকারের কাছে শোবিজের

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির দৃষ্টিতে ইতিহাস দেখা

ভাষা আন্দোলন চলছে ভাষা আন্দোলনের মাস ফাল্গুন ও ফেব্রুয়ারি। ১৯৫২ সালের সেই মহান ভাষা আন্দোলনকে আবারো ফিরে দেখার…
ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির
0
Share