Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

ব্যাচেলর পয়েন্টে ফিরছেন ফারিয়া শাহরিন

ব্যাচেলর পয়েন্টে ফিরছেন ফারিয়া শাহরিন
ফারিয়া শাহরিন

ব্যাচেলর পয়েন্টে ফিরছেন অন্তরা

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ এ অন্তরা চরিত্রটি ফারিয়া শাহরিনকে এনে দেয় আলাদা পরিচিতি ও জনপ্রিয়তা। এই চরিত্রের মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তবে ধারাবাহিকটির পঞ্চম সিজন প্রচারে এলেও সেখানে তাকে না দেখায় দর্শকদের মধ্যে তৈরি হয় প্রবল কৌতূহল ও প্রশ্ন। অবশেষে জানা গেছে ব্যাচেলর পয়েন্টে ফিরছেন ফারিয়া শাহরিন ।

ব্যাচেলর পয়েন্টে ফিরছেন ফারিয়া শাহরিন
ফারিয়া শাহরিন

ব্যাচেলর পয়েন্ট: চ্যাপ্টার ফাইভ এ না থাকলেও সিক্স-এ ব্যাচেলর পয়েন্টে ফিরছেন ফারিয়া শাহরিন । প্রায় দুই বছর পর ধারাবাহিকটিতে তার এই প্রত্যাবর্তন দর্শকদের জন্য যেমন আনন্দের, তেমনি অভিনেত্রীর নিজের কাছেও এটি বিশেষ এক অভিজ্ঞতা।

ফেরার অনুভূতি জানাতে গিয়ে ফারিয়া শাহরিন গণমাধ্যমকে বলেন, “প্রায় দুই বছর ধরে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফেরার অপেক্ষায় ছিলাম। এই সিরিয়ালের পর আর কোনো কাজ করিনি। নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করেছি, এমনকি চরিত্রের প্রয়োজনে ওজনও কমিয়েছি। এতদিন পর চ্যাপ্টার সিক্সে নিজেকে আবার পর্দায় দেখে সত্যিই শান্তি লাগছে। আশা করছি, দর্শক আমার কামব্যাক দেখে খুশি হবে।”

তিনি আরও জানান, সিজন ফাইভে অনুপস্থিত থাকার বিষয়টি নিয়ে দর্শকদের প্রশ্নের উত্তর দিতে দিতে একসময় ক্লান্ত হয়ে পড়েছিলেন। অভিনেত্রীর ভাষায়,“দীর্ঘদিন আমার কমেন্ট বক্সে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসত আমি কেন সিজন ৫-এ নেই? উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অবশেষে চ্যাপ্টার সিক্সের মাধ্যমে একসঙ্গেই সব প্রশ্নের উত্তর দিতে পারলাম।”

ব্যাচেলর পয়েন্টে ফিরছেন ফারিয়া শাহরিন
ফারিয়া শাহরিন

উল্লেখ্য, কাজল আরেফিন অমি পরিচালিত এই জনপ্রিয় ধারাবাহিকটিতে ফারিয়া শাহরিন ছাড়াও অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, অর্চিতা স্পর্শিয়া, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ আরও অনেক জনপ্রিয় শিল্পী। ধারাবাহিকটির নতুন অধ্যায়ে পুরোনো চরিত্রের প্রত্যাবর্তন ও নতুন গল্পের বাঁকে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান
0
Share