Monday, November 16, 2026

গ্রেফতার বেআইনি, সোনাক্ষীর ছবি মামলায় মুক্তি পেলেন অভিযুক্ত

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

সমাজমাধ্যমে নিজের বিকৃত ও অশ্লীল ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় মামলা করেছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সেই সোনাক্ষীর ছবি মামলায় দিল্লি থেকে গ্রেফতার করে আনা অভিযুক্ত যুবককে মুক্তির নির্দেশ দিয়েছে মুম্বইয়ের আদালত। গ্রেফতারের প্রক্রিয়ায় আইনি নিয়ম মানা হয়নি বলে জানিয়েছে আদালত।

অভিযোগ অনুযায়ী, সোনাক্ষীর মুখ বসানো ভুয়ো ও আপত্তিকর ছবি ইচ্ছাকৃতভাবে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এর পেছনে দিল্লির এক যুবকের হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করে গত ১৩ নভেম্বর মুম্বইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।

গ্রেফতার বেআইনি, সোনাক্ষীর ছবি মামলায় মুক্তি পেলেন অভিযুক্ত

তদন্তে নেমে শনিবার, ১৪ নভেম্বর সকালে দিল্লির শাহদরা এলাকার জগৎপুরি থানা এলাকা থেকে আরিয়ান দীপক জৈন নামে ওই যুবককে গ্রেফতার করে মুম্বই পুলিশ। সকাল ১০টা ১১ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে মুম্বইয়ে এনে বান্দ্রা আদালতে হাজির করানো হয়।

সোনাক্ষীর ছবি মামলায় আদালতের পর্যবেক্ষণ

আদালতে পুলিশ অভিযুক্তের তিন দিনের হেফাজত চেয়েছিল। পুলিশের যুক্তি ছিল, যে যন্ত্র বা মাধ্যম ব্যবহার করে বিকৃত ছবিগুলো তৈরি করা হয়েছে, সেটি উদ্ধার করা জরুরি। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে অভিযুক্তকে মুক্তির নির্দেশ দেয় আদালত।

বিচারকের পর্যবেক্ষণ, অভিযুক্তকে মুম্বইয়ে আনার আগে দিল্লির স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হয়নি, নেওয়া হয়নি ট্রানজিট রিমান্ডও। ভিনরাজ্য থেকে গ্রেফতারের ক্ষেত্রে এই প্রক্রিয়া মানা বাধ্যতামূলক। কেন তা মানা হয়নি, তার সন্তোষজনক ব্যাখ্যাও আদালতে দিতে পারেনি তদন্তকারী সংস্থা।

গ্রেফতার বেআইনি, সোনাক্ষীর ছবি মামলায় মুক্তি পেলেন অভিযুক্ত

আদালত আরও জানায়, অভিযুক্তের বিরুদ্ধে আনা অপরাধের সর্বোচ্চ সাজা সাত বছর। এমন ক্ষেত্রে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৩৫(১)(বি) ধারা অনুযায়ী নির্দিষ্ট নিয়ম মেনে গ্রেফতার করতে হয় এবং গ্রেফতারের কারণ নথিভুক্ত করা বাধ্যতামূলক। অভিযুক্তের আইনজীবীদের দাবি, গ্রেফতারের আগে তাঁকে কোনো নোটিস দেওয়া হয়নি, জানানো হয়নি গ্রেফতারের কারণও। বিচারকের মন্তব্য, শুধু তদন্তের স্বার্থে আইনি নিয়ম না মেনে কাউকে আটকে রাখা যায় না।

উল্লেখ্য, সম্প্রতি শুধু সোনাক্ষী নন, বলিউডের আরও কয়েকজন অভিনেত্রীর বিকৃত ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের ছবি বিকৃত করার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

Share

Read more

Local News