Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড
নাট্যকার টম স্টপার্ড

নাট্যকার ও চিত্রনাট্যকার স্যার টম স্টপার্ড

মারা গিয়েছেন প্রখ্যাত ব্রিটিশ নাট্যকার ও অস্কারজয়ী চিত্রনাট্যকার স্যার টম স্টপার্ড। মাত্র ৮৮ বছর বয়সেই চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড । ইংল্যান্ডের ডরসেটের নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন এই অস্কারজয়ী অভিনেতা ও চিত্রনাট্যকার।

স্টপার্ডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এজেন্টস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, নিজ বাসায় মারা যান এই নাট্যকার; সে সময় তার পরিবারও উপস্থিত ছিলেন। তবে তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

হিটলারের নাজি শাসনামলে চেকোস্লোভাকিয়া থেকে পালিয়ে ইংল্যান্ডে আসেন তিনি। এখানেই বড় হন। এরপর যুক্ত হন নাটকে। আসতে আসতে স্টপার্ড আধুনিক নাটকে ভাষার অভিনব ব্যবহার ও বুদ্ধিদীপ্ত সংলাপের জন্য বিশেষভাবে পরিচিত হয়ে উঠেন।

স্টপার্ড যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তার ১৯৯৮ সালে করা আইকনিক চলচ্চিত্র ‘শেকসপিয়ার ইন লাভ’-এর জন্য। ছবিটির জন্য তিনি মার্ক নরমানের সঙ্গে ভাগ করে নেন একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) সেরা চিত্রনাট্য পুরস্কার। তার ট্যালেন্ট এজেন্সি ইউনাইটেড এজেন্টস এক বিবৃতিতে জানায়, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ক্লায়েন্ট ও বন্ধু টম স্টপার্ড পরিবারের সদস্যদের উপস্থিতিতে ডরসেটের বাড়িতে ইহলোক ত্যাগ করেছেন। তার কাজ, তার বুদ্ধিমত্তা, মানবিকতা, রসবোধ, ভাষার প্রতি অগাধ মমত্ব—সবসময় স্মরণীয় হয়ে থাকবে।”

চেকোস্লোভাকিয়ায় জন্ম নেওয়া স্টপার্ড তার জীবনের শেষ বছরগুলোতেও কাজে সক্রিয়ভাবে ছিলেন। তার লেখা নাটক ‘লিয়োপোল্ডস্টাড’ ২০২৩ সালে টনি অ্যাওয়ার্ড–এ সেরা নাটক পুরস্কার জিতে নেয় যা তার ক্যারিয়ারের শেষ বড় মঞ্চসাফল্য হিসেবে বিবেচিত।

টম স্টপার্ডের আলোচিত কাজগুলোর মধ্যে রয়েছে, নাটক ‘রোজেনক্রান্‌জ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’, ‘ট্রাভেসটিস’, ‘দ্য রিয়েল থিং’, ‘আর্কেডিয়া’ এবং তিন খণ্ডে লেখা ‘দ্য কোস্ট অব ইউটোপিয়া’।

অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড -এর উল্লেখযোগ্য চিত্রনাট্যের মধ্যে আছে, অস্কারজয়ী ‘শেক্‌সপিয়ার ইন লাভ’, ‘ব্রাজিল’, ‘এম্পায়ার অব দ্য সান’ এবং ‘আন্না কারেনিনা’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share