Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

মিস ইউনিভার্সে প্রথম হতে মিথিলার দরকার ৫০ হাজার ভোট  

মিস ইউনিভার্সে প্রথম হতে মিথিলার দরকার ৫০ হাজার ভোট

বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মিথিলা

‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর চলছে থাইল্যান্ডে। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এবারের প্রতিযোগিতায় ১২১টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করছেন মিথিলা। ভোটের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসে ইতিমধ্যেই আলোচনায় চলে এসেছেন তিনি। তবে মিস ইউনিভার্সে প্রথম হতে মিথিলার দরকার ৫০ হাজার ভোট ।

মিস ইউনিভার্স বাংলাদেশ-এর অফিসিয়াল ফেসবুক পেইজে বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ‘পিপলস চয়েজ’ বিভাগে ১ লাখ ৯২ হাজার ৩১৩ ভোট পেয়ে মিথিলা ছিলেন তৃতীয় অবস্থানে।

তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের এই তারকা আরও এক ধাপ এগিয়ে যান। ভোরে দেখা যায়, তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। বর্তমানে ভোটে তার অবস্থান সেই দ্বিতীয় স্থানেই, আর এই সাফল্যে দেশজুড়ে চলছে উচ্ছ্বাস।

অন্যদিকে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার মিস ইউনিভার্স বাংলাদেশ-এর অফিসিয়াল ফেসবুক পেইজে বলা হয় মিস ইউনিভার্সের মঞ্চে প্রথম স্থানে যেতে বাংলাদেশের মিথিলার দরকার ৫০ হাজার ভোট।

জানা গেছে ভোট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত, আর মিথিলার ভক্তরা নিরলসভাবে তাকে এগিয়ে রাখার চেষ্টা করছেন। শুধু ‘পিপলস চয়েজ’ নয়, মিথিলা এগিয়ে আছেন আরও কয়েকটি বিভাগে ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’(প্রথম), ‘মিস কনজেনিয়ালিটি’ (দ্বিতীয়), ‘বেস্ট ইভিনিং গাউন’ (দ্বিতীয়) ও ‘বেস্ট স্কিন’ (তৃতীয়) বিভাগেও।

বর্তমানে ফুকেটের ইভেন্ট শেষ করে সেখানেই চলছে পরবর্তী রাউন্ডের প্রস্তুতি। সকালে মিথিলা তার ফেসবুক পেজে দ্বিতীয় স্থানে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 বাংলাদেশের সকল ভক্ত ও অনুরাগীদের তার পাশে থাকার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়াও তিনি লিখেছেন, প্রতিযোগিতার বিচার প্রক্রিয়ায় ভোটের পাশাপাশি বিচারকদের রায় ও গুরুত্বপূর্ণ। তবে আমি এখন পর্যন্ত সব ইভেন্টেই ভালো পারফরম্যান্স দিতে পেরেছি বলে মনে হচ্ছে। দেশের মানুষের ভালোবাসা ও ভোট আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান
0
Share