Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

বিজয় থালাপাতির শেষ সিনেমা- মুক্তির আগেই আয় ৪০০ কোটি  

বিজয় থালাপাতির শেষ সিনেমা

মুক্তির ২ মাস আগেই ৪০০ কোটি আয়

অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে গেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। রাজনীতিবিদ হিসেবে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তাও। রাজনীতিকে প্রাধান্য দেয়ার জন্য সিনেমা ছাড়ারও ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। তবে সিনেমা ছাড়ারও ঘোষণার আগে তার অভিনীত শেষ সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। তবে এখানেই শেষ নয়, বিজয় থালাপাতির শেষ সিনেমা মুক্তির আগেই আয় ৪০০ কোটি করার দৌড়ে আছে।

বিজয় থালাপাতি অভিনীত এই শেষ সিনেমাটির নাম ‘জন নায়াগান’। আগামী বছরে শুরুতে মুক্তি পাবে এটি। মুক্তির দুই মাস আগে থেকেই ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে ছবিটি। সাম্প্রতিক কালে আর কোনো তামিল চলচ্চিত্র নিয়ে এত আলোচনা হয়নি। বড় অঙ্কের প্রি-রিলিজ ব্যবসার কারণে ছবিটি ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ছবিটির অগ্রিম আয় যেভাবে বাড়ছে, তা শিগগির ৪০০ কোটি রুপি পেরিয়ে যাবে। প্রতিদিনই কোনো না কোনো স্বত্ব বিক্রিতে ছবির আয় বাড়ছে।

বিজয় থালাপাতির শেষ সিনেমা ৪০০ কোটি আয় করবে

জানা গেছে কেবল তামিলনাড়ু থিয়েটার স্বত্ব বিক্রি হয়েছে ১০০ কোটি রুপির বেশি দামে। বিদেশি স্বত্ব থেকে আয় হয়েছে প্রায় ৮০ কোটি রুপি। সংগীতের স্বত্ব থেকে আয় হয়েছে ৩৫ কোটি রুপি। এ ছাড়া ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব অ্যামাজন প্রাইম ভিডিও ১১০ কোটি রুপিতে অধিগ্রহণ করেছে। 

বিজয় থালাপাতির শেষ সিনেমা
বিজয় থালাপাতি

এই প্রাথমিক হিসাব অনুযায়ী, চলচ্চিত্রের মোট প্রাক্‌-মুক্তি ইতিমধ্যেই ৩২৫ কোটি রুপির অধিক। যেহেতু স্যাটেলাইট এবং অন্যান্য অঞ্চলের স্বত্ব এখনো চূড়ান্ত হয়নি, অনুমান করা হচ্ছে চূড়ান্ত সংগ্রহ ৪০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে যাবে কিছুদিনের মধ্যেই।

গত সেপ্টেম্বরে তামিলনাড়ুর কারুরেতে হয় নির্বাচনী সমাবেশ। সেখানে অতিরিক্ত ভিড় ও গরমে এবং বিশৃঙ্খলায় ৩৯ জনের বেশি মানুষ মারা যান, আহত হন ১৫০ জনের বেশি। এ ঘটনার পর আশঙ্কা করা হচ্ছিলো সিনেমা মুক্তি স্থগিত হয়ে যেতে পারে।  

অবশেষে সব গুঞ্জন পেরিয়ে সুখবর দিল প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস। গেল ৮ নভেম্বর প্রকাশ্যে এসেছে ছবিটির টাইটেল ট্র্যাক ‘থালাপতি কাছেরি’। সাথে ঘোষিত হয়েছে মুক্তির তারিখও। আগামী ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘জন নায়াগান’। ছবিটি পরিচালনা করছেন এইচ বিনোথ পরিচালিত। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নরেন ও প্রিয়ামণি।  

এই সিনেমার পরে আর লাইট-ক্যামেরা-এ্যাকশনে আর দেখা যাবে না বিজয় থালাপাতিকে। অভিনেতা থেকে পুরো দমে রূপান্তরিত হয়ে যাবেন রাজনীতিবিদে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান
0
Share