Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

ওটিটিতে আসছে তটিনী-ইয়াশের ফিল্ম ‘তোমার জন্য মন’

ওটিটিতে আসছে তটিনী-ইয়াশের ফিল্ম ‘তোমার জন্য মন’

ওয়েব ফিল্ম ‘তোমার জন্য মন’

দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণ-তরুণীর সম্পর্ক, প্রেম ও টানাপড়নের গল্প নিয়ে ওটিটিতে আসছে তটিনী-ইয়াশের ফিল্ম ‘তোমার জন্য মন’ । সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন।   

বৃহস্পতিবার ৬ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিনেমাটি। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেইলার। সেখানে দেখা গেছে, বেড়াতে গিয়ে পিউর পরিচয় হয় রওনকের সঙ্গে। পরিচয় থেকে তাদের প্রেম হয়।

পিউ যখন তাদের প্রেমের কথা পরিবারকে জানাতে যায়, তখনই রওনকের আসল পরিচয় সামনে আসে। শুরু হয় তাদের সম্পর্কে টানাপড়েন।

‘তোমার জন্য মন’ কিসের গল্প ?

চরকির এক বিজ্ঞপ্তিতে নির্মাতা শিহাব শাহীন বলেছেন, “এটা একটা ফিল গুড রোমান্টিক গল্পের কনটেন্ট।”

তিনি বলেন, “আমাদের কিছু প্রবাদ আছে, ‘বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়’, ‘জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো’, এই গল্পের মধ্যে এই ভাবনা বা দর্শনগুলো আছে।

তিনি আরো বলেন,”অনেক সময় মানুষের নাম অনেক বড় হয়ে আমাদের সামনে আসে, কিন্তু মানুষ তার কাজেই সবচেয়ে বড় হয়। এই আইডিয়া থেকেই এই গল্প নিয়ে কাজ করা।”

শিহাব শাহীন বলেন, “সাধারণত কোনো গল্পে দর্শক শেষের দৃশ্যে কী হবে সেই ধারণা করতে পারে। কিন্তু এই গল্পে দর্শক অপ্রত্যাশিত কিছু পাবে, যা দেখে দর্শক নিরাশ হবে না।”

পিউ চরিত্রে অভিনয় করেছেন তটিনী। তিনি বলেন, “গল্পটা অর্ধেকের মত শোনার পর আমি যেমনটা ধারণা করছিলাম, সেরকম তো হলোই না, বরং এমন একটা কিছু হল, যেটা অপ্রত্যাশিত। এটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করল কাজটি করার জন্য। পিউ একটু সিদ্ধান্তহীনতায় ভোগা আবেগপ্রবণ মেয়ে। একটি ঘটনা তার আত্মোপলব্ধি ঘটায় এবং জীবনের কিছু বিষয় ঠিক করে দেয়।”

অন্যদিকে এলাকার প্রভাবশালী পরিবারের ছেলে রওনক। এই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। রোহান বলেন, “এটি এমন একটি চরিত্র যে তার নিজের পরিচয় বা কর্মে এগিয়ে যেতে চায়।”

‘তোমার জন্য মন’ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, অতিথি চরিত্রে সালাহউদ্দিন লাভলুসহ অনেকে।

গল্প ও চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শিহাব শাহীন নিজেই। সিনেমার শুটিং হয়েছে যশোরে। কক্সবাজারেও হয়েছে কিছু দৃশ্যের চিত্রায়ণ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share