Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুলাই ৪, ২০২৬

গাইনি ডাক্তার না হতে পেরে অভিনেত্রী হলেন তটিনী

গাইনি ডাক্তার না হতে পেরে অভিনেত্রী হলেন তটিনী

গাইনি ডাক্তার না হতে পেরে অভিনেত্রী হলেন তটিনী

আজ থেকে ছয় বছর আগে প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ারের একটি বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন তানজিম সাইয়ারা তটিনী। এরপর সে বছরই ওয়েব ফিল্ম ‘তাকদীর’ দিয়ে অভিনয়ে নাম লেখান এবং সাংবাদিক আনিকা চরিত্রে দর্শকমহলে প্রশংসিত হন তিনি। এরপর ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’-এ আফরান নিশোর ছোট বোন ‘রাফা’ চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা কুড়ান তানজিম সাইয়ারা তটিনী। সে সময় দর্শকেরা তাকে ‘রাফা’ নামে চিনতে শুরু করেন, বাড়তে থাকে তার অনুসারীর সংখ্যা।   গাইনি ডাক্তার না হতে পেরে অভিনেত্রী হলেন তটিনী । স্বপ্ন বদলে তিনি বেছে নিলেন অভিনয়জগৎ। কীভাবে ডাক্তারি স্বপ্ন থেকে অভিনেত্রী হলেন, জানুন তার জীবনের গল্প।

গাইনি ডাক্তার না হতে পেরে অভিনেত্রী হলেন তটিনী
তানজিম সাইয়ারা তটিনী

বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও অভিনয় নিয়ে তটিনী সিরিয়াস হন অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্তে’- অভিনয়ের পর। এরপর একাধারে অভিনয় করতে থাকেন নাটকে, এরপর নাম লেখান সিনেমাতেও। পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমীন’ সিনেমা দিয়ে বড় পর্দাতেও অভিষেক হয় তার। বড় পর্দায় তার এ অভিনয় ছিল করোনার সময়ে, তবে এখন নাটকেই বেশি দেখা যাচ্ছে তটিনীকে।

আজ ছোট পর্দার জনপ্রিয় এই তারকার জন্মদিন। সহকর্মী থেকে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হচ্ছেন এই সুহাসিনী।

তবে অভিনয়ে এখন তুমুল ব্যস্ত হলেও শোবিজে কাজ করবেন কিংবা অভিনেত্রী হবেন, এমনটা কখনো ভাবেননি তটিনী। ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল গাইনি ডাক্তার হওয়ার। মেডিক্যালে ভর্তি পরীক্ষাও দিয়েছিলেন, সুযোগ পান নীলফামারী মেডিক্যালে।

কিন্তু বরিশালের মেয়ে তটিনীর ইচ্ছা ছিল বরিশাল মেডিক্যাল। সেখানে পড়ার সুযোগ না পাওয়ায় আর মেডিক্যালে পড়া হয়নি। পরে আর আলাদা করে ক্যারিয়ার নিয়ে কোনো কিছু ভাবেননি। এরপর ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন।

এর মধ্যে অনেক সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেলেও তা না করে নাটকেই আপাতত থাকতে চান তিনি। তার ভাষ্যে, ‘বড় পর্দায় নিয়মিত হওয়া নিয়ে এখন সেভাবে ভাবছিই না। কারণ, বড় পর্দার জন্য যে পরিমাণ অভিজ্ঞতা, প্রস্তুতি দরকার, তা আমার হয়েছে বলে আমি মনে করি না। আমি নাটকটাই শুরু করেছি বেশি দিন হয়নি। নাটকে আমার আরো দর্শক হোক। ভালো গল্প, শক্তিশালী চরিত্রে কাজের সুযোগ হলেই বড় পর্দায় কাজ করব। সেটি আরও পরে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলফা সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, হৃতিকের ক্যামিও

অ্যাকশন, শর্বরীর অভিনয় ও হৃতিকে মুগ্ধ দর্শক আলফা সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।…
আলফা সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, হৃতিকের ক্যামিও

কুমিল্লা-রাজশাহীতে দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল

কুমিল্লায় প্রদর্শন শুরু, রাজশাহীতে ৪ জুলাই দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল সিনেমাটি দেশের আরও একটি নতুন…
কুমিল্লা-রাজশাহীতে দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি
0
Share