Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

বাপ্পারাজের সঙ্গে দীঘি : ‘বিদায়’ সিনেমায়

বাপ্পারাজের সঙ্গে দীঘি

বাপ্পারাজ ও দীঘির নতুন সিনেমা

নতুন সিনেমায়  বাপ্পারাজের সঙ্গে দীঘি ।  সুনামগঞ্জের তাহিরপুরে চলছে গল্পনির্ভর সিনেমা ‘বিদায়’ এর শুটিং। যেখানে চেয়্যারম্যান চরিত্র অভিনয় করছেন  বাপ্পারাজ ও গুরুত্বপূর্ণ নারী চরিত্রে আছেন দিঘি।  পরিচালক মেহেদী হাসান হৃদয় ‘বিদায়’ নামের নতুন একটি চলচ্চিত্রটি নির্মাণ করছেন।

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় বাপ্পারাজ

বিভিন্ন লোকেশনে কয়েকদিন ধরেই চলছে সিনেমার শুটিং। সোমবার থেকে শুরু হয়েছে বাপ্পারাজের অংশের শুটিং। চেয়ারম্যানের ভূমিকায় তাঁকে দেখা যাবে।  দীর্ঘদিন পর আবার সিনেমায় কাজ করছেন।

প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশ যাওয়া গল্প

শুটিংয়ে আরও যুক্ত হয়েছেন ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে। পরে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশেও কিছু অংশের শুটিং হবে।  জানা যায়, প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করেই সিনেমার গল্প।

সিনেমার প্রযোজক শাহরিন বলেন, ‘অনেকেই বলবে, আমাদের সিনেমার নায়ক কে।  আমি বলব, আমাদের সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক গল্প। একই সঙ্গে সচেতনতামূলক গল্প। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা হবে।’

সিনেমাটি আগামী ঈদ বা অন্য যেকোনো সময়ের জন্য তৈরি করা হচ্ছে বলে জানান প্রযোজক। সিনেমাটি দিয়ে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় নাম লেখাচ্ছেন বাপ্পারাজ ও দীঘি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share