Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

শিল্পকলা একাডেমির দায়িত্ব পেলেন কবি রেজাউদ্দিন স্ট্যালিন

রেজাউদ্দিন স্টালিন
রেজাউদ্দিন স্টালিন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নতুন দায়িত্ব পেলেন কবি রেজাউদ্দিন স্টালিন। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে—বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ এর ধারা ৯(২) অনুযায়ী শেখ রেজাউদ্দিন আহমেদকে (রেজাউদ্দিন স্টালিন) অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এক বছরের জন্য চুক্তিভিত্তিক মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে সাম্প্রতিক সময়ে একাধিক পরিবর্তন দেখা গেছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পদ ছাড়েন তৎকালীন মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এরপর ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য মহাপরিচালক করা হলেও তিনি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পদত্যাগ করেন।

তারপর ৪ মার্চ থেকে একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

এক সপ্তাহের ব্যবধানে এবার পূর্ণ দায়িত্ব পেলেন কবি রেজাউদ্দিন স্টালিন। দীর্ঘদিন ধরে কবিতা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার সঙ্গে জড়িত এই কবির হাতে দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক প্রতিষ্ঠানটির নেতৃত্ব যাওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share