Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

হৃদরোগে আক্রান্ত হয়েছেন শাবানার স্বামী

শাবানার স্বামী
হৃদরোগে আক্রান্ত হয়েছেন শাবানার স্বামী

শাবানার স্বামী হৃদরোগে আক্রান্ত

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবানার স্বামী ও প্রযোজক ওয়াহিদ সাদিক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা তার হৃদযন্ত্রে দুটি ব্লক শনাক্ত করেছেন। পরে জরুরি ভিত্তিতে দুটি স্টেন্ট পরানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে যুক্তরাষ্ট্রের নিজ বাড়িতে বিশ্রামে আছেন।

নিজের অসুস্থতার কথা জানিয়ে গণমাধ্যমকে ওয়াহিদ বলেন, ‘তিন সপ্তাহ আগে আমার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে গেলে দুটি ব্লক ধরা পড়ে। এরপর দুটি স্টেন্ট পরানো হয়। চিকিৎসক আমাকে মাসখানেকের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আমি এখন পুরোপুরি চিকিৎসকের নির্দেশনা মেনে চলছি।’

সম্প্রতি গুঞ্জন উঠেছিল অভিনেত্রী শাবানা দেশে ফিরেছেন। তবে বিষয়টি গুঞ্জব বলে জানিয়েছেন অভিনেত্রীর স্বামী। ওয়াহিদের কথায়, ‘এই সময় (অসুস্থ অবস্থায়) দেশে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।

শাবানার স্বামী

মাস দুয়েক আগে আমার দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু এখানে কিছু জরুরি কাজ পড়ে যায়, ফলে যাওয়া হয়নি। এরপর অসুস্থ হয়ে পড়ি। তাই আপাতত দেশা ফেরা হচ্ছে না।’

বছর পাঁচেক আগে স্বামীসহ ঢাকায় এসেছিলেন শাবানা। কিছুদিন থেকে চলে যাওয়ার পর থেকে আর দেশে ফেরেননি শাবানা ও তার পরিবার।

শুন্য দশকের দিকে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় অভিনয় থেকে হঠাৎ আড়ালে চলে যান শাবানা। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র আজিজুর রহমান পরিচালিত ‘ঘরে ঘরে যুদ্ধ’। ছবিটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে তার পরিবারের কাছে চলে যান এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান
0
Share