Monday, November 9, 2026

চার দশকের সংসার ভাঙতে নারাজ গোবিন্দের স্ত্রী সুনীতা

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

বিবাহবিচ্ছেদের জল্পনা আর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে দীর্ঘদিন ধরেই শিরোনামে বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য। তবে সব বিতর্ক আর অভিমান পেরিয়ে চার দশকের সংসার ভাঙতে নারাজ গোবিন্দের স্ত্রী সুনীতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিবারকে আবার একসঙ্গে দেখার সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না।

সাক্ষাৎকারে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তরে সুনীতা বলেন, এখন হয়তো সময় তাঁদের পক্ষে নেই, আর সময়ের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। তবে তাঁদের বিয়ের বয়স প্রায় ৪০ বছর; এত বছরের সম্পর্ক কেন টিকবে না, সেই প্রশ্নও তোলেন তিনি। গোবিন্দ নিজের মতো কাজ করছেন, আর তিনি মন দিয়েছেন নিজের পেশায়।

চার দশকের সংসার ভাঙতে নারাজ গোবিন্দের স্ত্রী সুনীতা

সুনীতার বিশ্বাস, এই জীবনে কেউ তাঁদের আলাদা করতে পারবে না। বাকি সবকিছু তিনি ছেড়ে দিয়েছেন ঈশ্বরের উপর। প্রায় চার দশকের দাম্পত্য এত সহজে ভেঙে যাওয়ার নয় বলেও মনে করেন তিনি। ভবিষ্যতে পরিবারের হারিয়ে যাওয়া সুখ ফের ফিরে আসবে, সেই আশাতেই দিন গুনছেন অভিনেতার স্ত্রী।

কেন সংসার ভাঙতে নারাজ গোবিন্দের স্ত্রী সুনীতা

অথচ এর আগের চিত্রটা ছিল একদম উল্টো। একাধিকবার গোবিন্দের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন সুনীতা। অভিনেতার সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে সম্পর্ক নিয়েও নানা সময়ে সরব হয়েছেন তিনি। গোবিন্দের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানাতে দেখা গেছে তাঁকে।

চার দশকের সংসার ভাঙতে নারাজ গোবিন্দের স্ত্রী সুনীতা

কিছুদিন আগে এক অনুষ্ঠানে দাম্পত্যের তিক্ত অভিজ্ঞতা নিয়েও মুখ খুলেছিলেন সুনীতা। তাঁর দাবি ছিল, বিয়ের শুরু থেকেই বিশ্বাসভঙ্গের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবে এখন আর সেসব নিয়ে মানসিক চাপ নিতে চান না তিনি। বেশি চিন্তা করলে শরীরের উপর প্রভাব পড়তে পারে বলেও জানিয়েছিলেন তিনি। সন্তানদের নিয়েই এখন তাঁর ভাবনার বড় অংশ।

অন্যদিকে গোবিন্দও তাঁদের দাম্পত্যের কঠিন সময়ের কথা স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ঈশ্বরই তাঁদের জীবনে কঠিন পরিস্থিতি এনেছিলেন, তবে সেই অধ্যায় তাঁরা পেরিয়ে এসেছেন। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর না আসে, সেই প্রার্থনাও করেছেন অভিনেতা। সুনীতার প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন তিনি; কিছুদিন আগেই তিনি স্বীকার করেছিলেন, তাঁর প্রথম প্রেম সুনীতাই।

উল্লেখ্য, ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দ ও সুনীতা। তাঁদের এক ছেলে যশবর্ধন এবং এক মেয়ে টিনা। বেশ কয়েক মাস ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে, আর তার মাঝেই সুনীতার এই মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Share

Read more

Local News