Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১৭, ২০২৬

আল্লু অর্জুন-দীপিকা জুটির সিনেমা

আল্লু অর্জুন-দীপিকা জুটির সিনেমা

আল্লু অর্জুন-দীপিকা জুটির সিনেমা: বড় পর্দায় আসছে শিগগিরই

শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমা দিয়ে বলিউডে জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমার। সেই সিনেমা মুক্তির দুই বছর পর নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন পরিচালক। আল্লু অর্জুন-দীপিকা জুটির সিনেমা শিগগিরই মুক্তি পাবে। বড় পর্দায় তাদের অভিনয় দর্শকদের মুগ্ধ করবে এবং সিনেমার উত্তেজনা বাড়াবে।। সিনেমার নাম হতে যাচ্ছে ‘AA22xA6’।

আল্লু অর্জুন-দীপিকা জুটির সিনেমা
Photo Credit : Google

পিঙ্কভিলার একটি সূত্র জানিয়েছে, দীপিকা পাডুকোন ইতিমধ্যেই ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং নভেম্বর মাস থেকে শুটিংয়ে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই ছবির জন্য তিনি ১০০ দিন সময় বরাদ্দ করেছেন, যেখানে নাটকীয় ও অ্যাকশন দৃশ্যের শুটিং হবে।

ওই সূত্র আরও জানায়, ছবিতে দীপিকাকে একজন যোদ্ধার চরিত্রে দেখা যাবে এবং তার জন্য বিশেষ পোশাক ও অস্ত্র ডিজাইন করা হচ্ছে।

জানা গেছে, এই ছবিতে আল্লু অর্জুন এবং দীপিকা দুজনেই একাধিক চরিত্রে অভিনয় করবেন।

সূত্র অনুযায়ী, ছবিটির শুটিং চলবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এবং ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে এটি মুক্তি পেতে পারে।  

অ্যাটলির এই ছবিটি আল্লু অর্জুনের সঙ্গে তার প্রথম কাজ। ছবিটি বিশাল বাজেটে তৈরি করা হচ্ছে এবং এটি প্যান-ইন্ডিয়া স্তরে মুক্তি পাবে বলে জানা গেছে। ছবিতে ভরপুর অ্যাকশন এবং ইমোশনাল ড্রামা থাকবে।

দীপিকা পাডুকোন মা হওয়ার পর ‘কিং’ এবং অ্যাটলির এই ছবি দিয়ে আবার ক্যামেরার সামনে ফিরছেন। ২০২৬ সালের শেষের দিক থেকে তিনি এই দুটি ছবির কাজ একসঙ্গে সামলাবেন।

অন্যদিকে, আল্লু অর্জুনকে সর্বশেষ ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এ দেখা গেছে। এ ছাড়া তিনি ত্রিভিক্রম শ্রীনিবাসের একটি সোশিও-পৌরাণিক ফ্যান্টাসি ছবিতে কাজ করবেন এবং থাকবেন ‘পুষ্পা ৩’-ছবিতেও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো
0
Share