Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর

সম্প্রতি রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিশেষ সাক্ষাৎকার করেন অভিনেতা আফরান নিশো। শিক্ষার্থীদের সাথে অনুপ্রেরণামূলক অনেক কথা বলেন এই অভিনেতা। কথা প্রসঙ্গে জানান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর । তার চোট কতটা গুরুতর এবং আগামী সময়ে তার কাজ বা নতুন প্রজেক্টে কী প্রভাব পড়বে, জানুন বিস্তারিত।

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অভিনেতা আফরান নিশো

ছোটবেলায় বিমানবাহিনীতে যোগ দেয়ার ইচ্ছে ছিল নিশোর। পরে আর্মড ফোর্সেও জয়েন করার ইচ্ছে ছিল। আবার মাল্টি ন্যাশনাল কোম্পানিতে (বহুজাতিক প্রতিষ্ঠান) চাকরি করারও ইচ্ছে ছিল বলে জানান আফরান নিশো। কিন্তু হয়ে গেলেন অভিনেতা। এ নিয়ে নিশো শিক্ষার্থীদের নিশো জানান, ‘মা বলল, ‘ডাক্তার হতে হবে।‘ শেষমেশ হয়ে গেলাম অভিনেতা’।

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর

শিক্ষার্থীদের উদ্দেশে নিশো আরও বলেন, ‘আমি ছোটবেলা থেকে জানতামও না অভিনেতা হব। এই বিষয়টা অনেকে জানেন না। আমি বলব, প্রথম নিজেকে জিজ্ঞেস করবেন, আপনার সবচেয়ে সুন্দর মুহূর্ত কীভাবে কাটে, আপনি আসলে কী করতে চান? আপনারা হয়তো ৫০ ভাগ মানুষ জানেন–ই না আপনার কোন দিকে যাওয়া উচিত। সবই হয়তো অনেকে অনেক কথা বলছে, কিন্তু আপনারা নিজেকে জিজ্ঞেস করবেন, কোন বিষয়টিতে আপনার আরাম লাগে। আরাম জিনিসটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। আমি পড়ালেখা শেষ করে অনেক আশা নিয়ে হয়ে গেছি অভিনেতা, যেটা আমি কখনো ভাবিই নাই। কিন্তু যখন অভিনয় শুরু করি, সে বিষয়ে আমি অনেক সিরিয়াস থাকার চেষ্টা করি। কারণ, এটা প্রথম প্যাশন ছিল এখন আমি প্যাশনের সঙ্গে আমি পেশাদার অভিনেতা। দুইটা দুই জিনিস। একটা ভালো লাগা, ভালোবাসা আরেকটা হচ্ছে জীবিকা। এটা (অভিনয়) দিয়েই আমি পেট চালাই।’

আফরান নিশোর পরামর্শ

যখন যে কাজটা করবেন অনেক মনোযোগ দিয়ে করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন নিশো। জানান, তাঁর গেমের নেশা আছে, পুরোনো গাড়ি নিয়েও ব্যাপক আগ্রহ। তখন যেটা করেন মন দিয়ে করেন। কথা বলে শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নিশো।

এক শিক্ষার্থী জানতে চান ‘সুড়ঙ্গ ২’ কবে আসবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিশো জানান, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তিনি বলেন, ‘“সুড়ঙ্গ ২” কবে আসবে সেটা নির্মাতা রাফী জানে। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি সচল জীবন যাপন করতে হলে আমাকে একটা হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।‘  এরপর মজা করে নিশো বলেন, ‘এটা এর আগে কখনো বলা হয়নি। এই প্রথমবার এখানে শেয়ার করলাম। এটা জানলে অনেকেই আমাকে কাজে নেবে না। বলবে, তোমার তো পা ভাঙা।’

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর

নিশোকে সবশেষ দেখা গেছে শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমায়। সামনে রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় অভিনয় করবেন তিনি। এছাড়া খুব শীঘ্রই ওটিটিতে আসছে যাচ্ছে তার ওয়েব সিরিজ আকা। পরিচালনা করেছেন ভিকি জাহেদ।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share