Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

প্রকাশ পেল রজনীকান্তের ‘কুলি’ সিনেমার ট্রেলার

প্রকাশ পেল রজনীকান্তের ‘কুলি’ সিনেমার ট্রেলার

প্রকাশ পেল রজনীকান্তের ‘কুলি’ সিনেমার ট্রেলার

লোকেশ কানাগরাজের নতুন ছবি ‘কুলি’ নিয়ে দর্শকদের আগ্রহ আর উত্তেজনা তীব্র। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে যায়, প্রকাশ পেল রজনীকান্তের ‘কুলি’ সিনেমার ট্রেলার । ট্রেলারে দেখানো হয়েছে অ্যাকশন, নাটক এবং রজনীকান্তের চিরপরিচিত স্টাইলের এক ঝলক।

প্রকাশ পেল রজনীকান্তের ‘কুলি’ সিনেমার ট্রেলার

শনিবার ২ আগস্ট মুক্তি পায় ‘কুলি’ সিনেমার ট্রেলার যা এতোদিনের দর্শক আগ্রহ উদ্দীপনা আরো বাড়িয়ে তুলেছে। অন্তর্জালে ট্রেলারটি ঘিরে আলোচনার ঝড় বয়ে গেছে। ট্রেলার শুরু হয় মনোমুগ্ধকর একটি মনোলগ দিয়ে, যেখানে বলা হয়, ‘কারো জন্ম হলে, তার মৃত্যুও তখনই লেখা হয়ে যায় হাতের রেখায়।‘ তিন মিনিটের এই ট্রেলারে রজনীকান্তকে মনোমুগ্ধকর অ্যাকশনে দেখা গেছে। এছাড়াও আমির খান, দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা ও সত্যরাজের উপস্থিতি দর্শকদের উৎসাহকে দ্বিগুণ করেছে।

প্রকাশ পেল রজনীকান্তের ‘কুলি’ সিনেমার ট্রেলার

এক্স প্ল্যাটফর্মে ট্রেলার শেয়ার করে এক ভক্ত কমেন্ট করেছেন, রজনীকান্ত বোঝালেন তিনি এখনো ফুরিয়ে যাননি। এই বয়সেও এমন পারফরম্যান্স! আরেক ভক্ত লিখেছেন, ‘লোকেশ আর রজনীকান্ত যখন একসঙ্গে হন, কী হতে পারে সেটারই আভাস পাওয়া গেল’

লোকেশ কানাগরাজের আগের ব্লকবাস্টার ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’ ও ‘লিও’ ছবি ইতিমধ্যেই তার দক্ষতার প্রমাণ দিয়েছে। সে কারণে ‘কুলি’ সিনেমাটির জন্য দর্শকদের উৎসাহ প্রবল এবং তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

৪০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি আগামী ১৪ আগস্ট থিয়েটারে মুক্তি পাবে। রজনীকান্ত ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আমির খান, নাগার্জুনা, উপেন্দ্র, সত্যরাজ ও শ্রুতি হাসান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share