Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

অভিনয় ছেড়ে বিদেশ চলে যাবেন তানিয়া বৃষ্টি

অভিনয় ছেড়ে বিদেশ চলে যাবেন তানিয়া বৃষ্টি

অভিনয় ছেড়ে বিদেশ চলে যাবেন তানিয়া বৃষ্টি

২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন তানিয়া বৃষ্টি। এরপর ‘ঘাসফুল’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। বেশ কয়েকটি সিনেমায় কাজ করার পর থিতু হয়েছেন ছোট পর্দায়। কয়েক বছর ধরে করছেন নাটক। সম্প্রতি এই অভিনেত্রী জানালেন, বিয়ের পর আর অভিনয় করতে চান না। অভিনয় ছেড়ে বিদেশ চলে যাবেন তানিয়া বৃষ্টি , পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে। চলে যেতে চান বিদেশে।

অভিনয় ছেড়ে বিদেশ চলে যাবেন তানিয়া বৃষ্টি

সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিনয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না। আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার।‘

অভিনয় ছেড়ে বিদেশ চলে যাবেন তানিয়া বৃষ্টি
তানিয়া বৃষ্টি

এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি। তবে সেই সংসার টেকেনি। এক বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের। এরপর গুঞ্জন ছড়িয়েছিল, অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন তানিয়া। বিয়ে করে সংসার করছেন তারা দুজন। শুটিংয়ের বাইরেও একসঙ্গে দেখা যায় তাদের। একসময় তানিয়া বৃষ্টি বললেন, ‘এসব গুজব’।  

অভিনয় ছেড়ে বিদেশ চলে যাবেন তানিয়া বৃষ্টি
তানিয়া বৃষ্টি

এরপর অভিনেতা শামিম হাসান সরকারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। কয়েক মাস আগে শামিম বিয়ে করলে থামে সেই গুঞ্জন।

সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার খুব কাছের। তাই হয়তো গুজব ছড়ায়। মোশাররফ করিমের সঙ্গে শুটিংয়ের সময়টা আমি খুব উপভোগ করি। ক্যামেরার বাইরেও তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। নিলয় আলমগীর হচ্ছে আমার ভাই-ব্রাদার টাইপের। এ ছাড়া শামিম হাসানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। শুটিংয়ের বাইরেও আমাদের আড্ডা হয়। সেই আড্ডায় আরও অভিনয়শিল্পী, নির্মাতারাও থাকেন’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচে নজর কাড়লেন শাকিরা

স্টেডিয়ামে শাকিরা আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার বহুল আলোচিত ম্যাচে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি গ্যালারির…
শাকিরা

মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

শিল্পী মুস্তাফা মনোয়ারের খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী দেশের বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃৎ…
মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

গানে কবিতা আবৃত্তি করে বাবাকে উৎসর্গ করলেন মৌ

বাবাকে স্মরণ দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিং, নৃত্য ও অভিনয়ে দীর্ঘ ক্যারিয়ারে…
মৌ
0
Share