Home টালিউড বিচ্ছেদের গুঞ্জনের জবাব দিলেন নীল-তৃণা

বিচ্ছেদের গুঞ্জনের জবাব দিলেন নীল-তৃণা

বিচ্ছেদের গুঞ্জনের জবাব দিলেন নীল-তৃণা
টালিউডের তারকা দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা

বিচ্ছেদের গুঞ্জনের জবাব দিলেন নীল-তৃণা। টালিউডের জনপ্রিয় তারকা দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহাকে নিয়ে অনেক দিন ধরেই আলাদা থাকার গুঞ্জন চলছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃণা; স্পষ্ট বললেন, তাঁদের এখনো ডিভোর্স হয়নি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সাতপাকে বাঁধা পড়েন ছোট পর্দার জনপ্রিয় জুটি নীল ও তৃণা। বর্তমানে নীল ব্যস্ত ‘দুলারী’ ধারাবাহিক নিয়ে, আর তৃণা কাজ করছেন ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে।

গুঞ্জনের শুরুটা ২০২৩ সালে; হঠাৎ রটে গিয়েছিল, বিবাহবিচ্ছেদ হচ্ছে নীল-তৃণার। সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লেও সে সময় তা উড়িয়ে দেন এই দম্পতি।

তবে গত বছরের শুরু থেকে আবার আলোচনায় ওঠেন তাঁরা। ২০২৫ সালের শেষ দিকে শোনা যায়, আবারও সম্পর্কে ফাটল ধরেছে; ছাদ আলাদা হয়েছে, দুজনের মুখ দেখাদেখিও প্রায় বন্ধ, এমনটাই দাবি ঘনিষ্ঠদের।

বিচ্ছেদের গুঞ্জনের জবাব যেভাবে দিলেন

এর মাঝে দীর্ঘ দিন কোনো পার্টি কিংবা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি এই দম্পতিকে। কিন্তু চলতি বছর শহরের এক দীপাবলি পার্টিতে দেখা গেল তাঁদের অন্য রূপ; সেখানে একসঙ্গে নাচে-গানে জমিয়ে উপভোগ করতে দেখা গেছে নীল ও তৃণাকে। তাহলে কি মান-অভিমানের পর্ব এবার মিটল?

সাক্ষাৎকারে তৃণা বলেন, আমি বা নীল, আমরা কোনো দিনই কাউকে বলিনি যে আমরা আলাদা হয়ে গেছি। এ বিষয়ে কোনো কথাই বলিনি। সবার অনেক কিছু মনে হয়েছে, তারা ভেবে নিয়েছেন নিজেদের মতো করে।

তাঁর আরও বক্তব্য, যেহেতু আমরা সাধারণের কাছে খুব পরিচিত মুখ, আমরাই মানুষকে অধিকার দিয়েছি। তাই ওরা ইচ্ছেমতো আমাদের নিয়ে ভাবতেই পারেন, কথা বলতেই পারেন। কিন্তু যদি কিছু হয়, আমরা নিশ্চয়ই বলে দেব। এই মুহূর্তে এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই বলেও জানান তিনি।

সবচেয়ে স্পষ্ট কথাটি তিনি বলেন শেষে, আমাদের এখনো ডিভোর্স হয়নি; এর বেশি কিছু ব্যক্তিগত জীবন নিয়ে এখনই বলতে চাই না। অন্যদিকে নীল ভট্টাচার্যও ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here