Sunday, November 8, 2026

‘ডিভাইন রাইভালস’ নিয়ে বড় পর্দায় আসছে ডিজনি

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

‘ডিভাইন রাইভালস’ নিয়ে বড় পর্দায় আসছে ডিজনি। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় রোমান্স-ফ্যান্টাসি উপন্যাসটির চলচ্চিত্র স্বত্ব আনুষ্ঠানিকভাবে কিনে নিয়েছে ডিজনি। হলিউডের সংবাদমাধ্যম ডেডলাইন এই খবর নিশ্চিত করেছে।

তবে এই স্বত্ব প্রথমে ছিল প্যারামাউন্ট পিকচার্সের হাতে। ২০২৫ সালের জুনে এক নিলামে উপন্যাসটির স্বত্ব কিনেছিল তারা। কিন্তু স্কাইড্যান্সের সঙ্গে প্যারামাউন্টের একীভূতকরণ প্রক্রিয়ার কারণে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।

সুযোগটি কাজে লাগিয়ে প্যারামাউন্টের হাত থেকে স্বত্ব নিজেদের দখলে নেয় ডিজনি। এখন এই বেস্টসেলার বইয়ের চলচ্চিত্র সংস্করণ নিয়ে এগিয়ে যাবে তারা।

প্যারামাউন্টের সময় ছবিটির চিত্রনাট্যের জন্য যুক্ত করা হয়েছিল সোফিয়া আলভারেজকে; নেটফ্লিক্সের হিট ছবি ‘টু অল দ্য বয়েজ আই হ্যাভ লাভড বিফোর’-এর চিত্রনাট্য লিখেছিলেন তিনি। চুক্তি বাতিল হওয়ায় ডিজনি এখন নতুন একজন চিত্রনাট্যকার খুঁজছে।

কী আছে ‘ডিভাইন রাইভালস’ গল্পে

‘ডিভাইন রাইভালস’ লেখিকা রেবেকা রসের ‘লেটার্স অব এনচ্যান্টমেন্ট’ সিরিজের প্রথম বই। ২০২৩ সালের এপ্রিলে প্রকাশিত হয় এটি; একই বছরের ডিসেম্বরে আসে সিক্যুয়েল ‘রুথলেস ভাওস’।

যুদ্ধবিধ্বস্ত এক কাল্পনিক জগতে দুই প্রতিদ্বন্দ্বী সাংবাদিকের গল্প নিয়ে এগিয়েছে উপন্যাসটি। জাদুকরী টাইপরাইটারের মাধ্যমে গোপন চিঠি আদান-প্রদান থেকে গড়ে ওঠে তাঁদের সম্পর্ক।

মুক্তির পর থেকেই সামাজিক প্ল্যাটফর্ম বুকটকে দারুণ সাড়া ফেলে বইটি। বিশ্বজুড়ে এটির ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে; তরুণ পাঠকদের কাছে এটি এখন ধ্রুপদি জনপ্রিয় নাম।

অ্যানিমেশন থেকে বৈশ্বিক মিডিয়া সাম্রাজ্যে পরিণত হওয়া ডিজনি ফ্যান্টাসি ও রোমান্সধর্মী গল্পে বরাবরই এগিয়ে। মার্ভেল, স্টার ওয়ার্স কিংবা পিক্সারের পর ‘ডিভাইন রাইভালস’-এর মতো ব্যবসাসফল বইয়ের স্বত্ব কেনা তাদের সেই কৌশলেরই ধারাবাহিকতা।

Share

Read more

Local News