Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

কেবল ভিউ নয়, একটু থেমে একটু ভাবার পরামর্শ নুসরাত ফারিয়ার  

সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক এই সময়ে সবকিছুই কনটেন্ট হয়ে দাঁড়িয়েছে এবং সবার মতামতই গুরুত্বপুর্ণ। তাই কোনো ঘটনা ঘটলেই যাচাই-বাছাই ছাড়া অনলাইন ট্রায়ালের মধ্যে পড়তে হয়। অনেক সময় নির্দোষ ব্যক্তিও পড়েন বিড়ম্বনায়। এই প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার মতে, অনলাইন ট্রায়াল কেবল একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমায় ফেলে দেয়।

বুধবার ২৩ জুলাই সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন। আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে—যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।’

সবশেষে ফারিয়া লেখেন, ‘এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা—এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউর পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।’

অনেক দিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না নুসরাত ফারিয়ার। গত আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হন তিনি। এরপর হত্যাচেষ্টা মামলায় কারাগারেও যেতে হয়েছিল তাকে। গ্রেপ্তার, আদালত, কারাগার—সব মিলিয়ে একটা ট্রমার মধ্যে ছিলেন তিনি। সবকিছু পেছনে ফেলে আবারও নতুন করে ফেরার চেষ্টায় আছেন এই অভিনেত্রী। তবে তার আগে স্মরণ করিয়ে দিতে চাইলেন অনলাইন ট্রায়াল ও কনটেন্ট বিস্ফোরণের নেতিবাচক প্রভাব সম্পর্কে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share