Sunday, November 8, 2026

শতাব্দী পুরোনো আত্মা নিয়ে আবারও পর্দায় ড্যাভিকা

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

শতাব্দী পুরোনো আত্মা নিয়ে আবারও পর্দায় ড্যাভিকা। মনস্তাত্ত্বিক ভৌতিক ছবি ‘ইনহেরিট’-এর সিক্যুয়েলেও থাকছেন থাই অভিনেত্রী ড্যাভিকা হুরনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক বানজং পিসানথানাকুন। ‘শাটার’ ও ‘পি মাক’-এর মতো জনপ্রিয় ছবির এই নির্মাতা ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে জানান, সিক্যুয়েলের গল্পেও ড্যাভিকাই থাকছেন মুখ্য চরিত্রে।

কী আছে শতাব্দী পুরোনো আত্মার গল্পে

ছবিতে ওরানার্ট নামের এক তরুণীসদৃশ দাদির চরিত্রে অভিনয় করেছেন ড্যাভিকা। নাতনির ধনী পরিবারের সঙ্গে থাকতে শুরু করার পর জানা যায়, তাঁর মধ্যে রয়েছে কয়েক শতাব্দী পুরোনো এক ভয়ংকর শতপদী আত্মার উপস্থিতি। সেই আত্মার লক্ষ্য পরিবারের সবচেয়ে ছোট সদস্য উই।

পরিচালকের ভাষ্য, এই চরিত্রের জন্য ড্যাভিকাই ছিলেন তাঁর প্রথম পছন্দ; চরিত্রটিকে একই সঙ্গে আকর্ষণীয়, সুন্দর ও মজার হতে হবে। শুটিংয়ের সময় ড্যাভিকাকে ‘বেসিক ইনস্টিংক্ট’-এ শ্যারন স্টোনের ক্যাথরিন ট্রামেল এবং ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’-এ অ্যান্থনি হপকিন্সের হ্যানিবাল লেক্টার চরিত্র দুটি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছিলেন তিনি।

গত সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হয় ‘ইনহেরিট’-এর। জাকার্তা ওয়ার্ল্ড সিনেমা উৎসবের সমাপনী ছবি হিসেবেও প্রদর্শিত হচ্ছে এটি। থাইল্যান্ডে ছবিটি মুক্তি পাবে আগামী ১৯ নভেম্বর।

২০১৩ সালে ‘পি মাক’ ছবির মাধ্যমে প্রথম একসঙ্গে কাজ করেন বানজং ও ড্যাভিকা; ছবিটি গড়েছিল থাইল্যান্ডের সর্বোচ্চ আয় করা স্থানীয় চলচ্চিত্রের রেকর্ড। এদিকে ড্যাভিকা বর্তমানে প্রযোজনার সঙ্গেও যুক্ত; সম্প্রতি ‘সোপ অপেরা’ নামে একটি পারিবারিক স্বল্পদৈর্ঘ্য ছবির পরিচালনাও শেষ করেছেন তিনি।

Share

Read more

Local News