জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিরিজের পুরস্কার পেল ‘অ্যানি’। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত বাংলাদেশি সিরিজটি জিতেছে উৎসবের ‘ফিউচার ইজ সেনসিবল’ পুরস্কার। শনিবার রাতে সুইজারল্যান্ডের জেনেভায় উৎসবের ৩২তম আসরের সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম, আর সেখান থেকেই বাংলাদেশের জন্য আসে এই গৌরবের খবর।
শনিবার (৭ নভেম্বর) রাতে পুরস্কার ঘোষণা হয়। সিরিজটির নির্মাতা বাংলাদেশি পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ; অভিনয় করেছেন নাজিফা তুষি।
কেন পুরস্কার পেল ‘অ্যানি’
জুরিদের মূল্যায়নে, ‘অ্যানি’র সাহসী মিনিমালিস্ট ধরনই তাদের মুগ্ধ করেছে। একটি মাত্র লোকেশন, এক রঙের প্যালেট, সাদামাটা সংগীত আর স্থির ক্যামেরা; প্রতিটি দৃশ্য এগিয়েছে একটানা এক শটে, কোনো কাট ছাড়াই।
জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইউরোপের অন্যতম পুরনো ও মর্যাদাপূর্ণ উৎসবগুলোর একটি, যেখানে সিনেমার পাশাপাশি টেলিভিশন সিরিজ ও ডিজিটাল কাজকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ‘ফিউচার ইজ সেনসিবল’ পুরস্কারটি দেওয়া হয় উদ্ভাবনী ও ভবিষ্যৎমুখী সিরিজকে।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর ১০ দিনের আয়োজনে প্রদর্শিত হয়েছে মোট ১১৩টি কাজ। সেরা চলচ্চিত্রের রেফলে দ’অর পুরস্কার পেয়েছে ফ্রান্সের ‘লা গ্রাদিভা’, পরিচালক মেরিন আতলান। আর সেরা আন্তর্জাতিক সিরিজের পুরস্কার গেছে পোল্যান্ডের ‘ভেরিওলা ভেরা’র ঝুলিতে।

দশ দিন ধরে চলা এবারের উৎসবে দেখানো হয়েছে ১১৩টি কাজ। সেরা ছবির রেফলে দ’র পেয়েছে ফ্রান্সের মারিন আতলানের ‘লা গ্রাদিভা’, সেরা আন্তর্জাতিক সিরিজের পুরস্কার পেয়েছে পোল্যান্ডের ‘ভারিওলা ভেরা’।
আবদুল্লাহ মোহাম্মদ সাদ এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ ছবি দিয়ে আন্তর্জাতিক খ্যাতি পান। বাংলাদেশের প্রথম ছবি হিসেবে সেটি জায়গা পেয়েছিল কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে।

উৎসবের পরের আসর বসবে ২০২৭ সালের ৫ থেকে ১৪ নভেম্বর, জেনেভায়।
‘অ্যানি’ সিরিজে নামভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুশি। একটিমাত্র লোকেশন, একটিই রঙের প্যালেট, সীমিত সংগীত, স্থির ক্যামেরা আর প্রতিটি দৃশ্য একটানা এক টেকে ধারণ করা; এমন পরীক্ষামূলক ধরনের কারণেই জুরিদের বিশেষ নজর কেড়েছে সিরিজটি।
আবদুল্লাহ মোহাম্মদ সাদ এর আগেই ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিলেন; বাংলাদেশের কোনো ছবির জন্য সেটি ছিল প্রথম। এবার ‘অ্যানি’র হাত ধরে জেনেভা থেকেও এলো বড় স্বীকৃতি। আগামী জেনেভা উৎসব বসবে ২০২৭ সালের ৫ থেকে ১৪ নভেম্বর।









