Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

শাকিবের ‘মেগাস্টার’ উপাধি নিয়ে জাহিদ হাসানের আপত্তি

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানকে সবাই মেগাস্টার বলেই ডাকেন ও মানেন। তবে ব্যতিক্রম ভাবনা যে থাকবে না তা ভাবার সুযোগ নেই। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে শাকিব খানের নামের আগে মেগাস্টার উপাধি নিয়ে অভিমত ও প্রশ্ন তুলেছেন অভিনেতা জাহিদ হাসান। তার কাছে ‘মেগাস্টার’ শব্দটি কানে লাগার মতো।   

এবারের কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘তাণ্ডব’সহ মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। এই তালিকায় আছে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’। সিনেমাটিকে এবার ঈদের চমক বলা হচ্ছে। কারণ, মুক্তির পর থেকে প্রতিদিন আয় বেড়েই চলেছে সিনেমাটির। সিনেমাটির দর্শক ক্রমেই বাড়ছে। এমনকি চতুর্থ সপ্তাহে এসে প্রদর্শনী ও আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে তাণ্ডবকে।

সম্প্রতি একটি গণমাধ্যমের লাইভ টক শোতে জাহিদ হাসান এসেছিলেন উৎসব নিয়ে কথা বলতে। সেখানে উঠে আসে আয়ের দিক থেকে উৎসব সিনেমার তাণ্ডবকে ছাড়িয়ে যাওয়ার বিষয়টি। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাকে শুধু শাকিব খান বলা হয় না। বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।’

কয়েক বছর হলো ঈদের সময় সবচেয়ে বেশি হলে মুক্তি পায় শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তা-ই হয়েছে। তবে এবার সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি তাণ্ডব। দ্বিতীয় সপ্তাহে এসে অনেক হল থেকে নেমে গেছে। এই প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘শেক্‌সপিয়ারের একটা কথা আছে “কোনো কিছু হওয়া বড় ব্যাপার না। কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার।” আমি বলছি, এতগুলো হল পেয়েছি। শেষ পর্যন্ত সেটি আর থাকছে না। এটা কিন্তু অপমানজনক। যতটা বিনয়ীভাবে এগোনো যায় ততটাই ভালো।’

ঈদে মুক্তি পাওয়া প্রতিটি সিনেমাই ব্যবসাসফল হোক এটাই চান জাহিদ হাসান কারণ তার মতে সিনেমাগুলো সব আমাদেরই। তার ভাষ্য, ‘তাণ্ডব, উৎসব, এশা মার্ডার, নীলচক্র বা ইনসাফ—সব তো আমাদের সিনেমা। আমরা চাই প্রতিটা সিনেমা ভালো হোক। সিনেমা ভালো সিনেমা হলে দর্শক বাড়বে। আমি মন থেকে চাই দর্শক প্রতিটি সিনেমা দেখুক।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর
0
Share