Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন উদ্বোধনে গুলশান আরাকে স্মরণ

নাটক অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদকে স্মরণ করলেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। রোববার ১ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ধারাবাহিকটির পঞ্চম সিজনের ঘোষণা দেন নির্মাতা কাজল আরেফিন। আর সেই অনুষ্ঠানে নীরবতা পালন ও কালো শাড়ি আর কালো পাঞ্জাবি পরার মধ্য দিয়ে গুলশান আরাকে স্মরণ করেন সবাই। এই বছরের এপ্রিলে মারা গেছেন গুলশান আরা আহমেদ।

অনেক দিনের বিরতির পর আবারো আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’। ঈদ উপলক্ষে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজন প্রচারিত হবে। নির্মাতা কাজল আরেফিন জানান, ঈদের দিন থেকে চ্যানেল আই, বুম ফিল্মসের অফিশিয়াল ইউটিউব এবং বঙ্গ অ্যাপে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’।

দীর্ঘ বিরতির পর নতুন সিজন নিয়ে ফেরাটা আনন্দের হলেও গুলশান আরাকে মিস করবেন বলে জানান শিল্পীরা। সিরিজটিতে প্রয়াত অভিনেত্রী কাবিলার (জিয়াউল হক পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’-এর চরিত্রে অভিনয় করেন।

সংবাদ সম্মেলনে পঞ্চম সিজন নিয়ে কাজল আরেফিন বলেন, ‘দেশ-বিদেশে যেখানে যাই, দর্শকেরা সবার আগে জিজ্ঞাসা করেন ব্যাচেলর পয়েন্ট নতুন সিজন কবে আসবে? দর্শকদের জন্যই কাজ করি, তাঁদের চাওয়াতেই ২৬ মাস পর নতুন সিজন নিয়ে আসছি।’

‘ব্যাচেলর পয়েন্ট’-এর এবারের সিজন অনেক বড় পরিসরে বানিয়েছেন বলে জানালেন পরিচালক। তিনি বললেন, ‘দর্শকদের চাওয়া এবং আমার স্বপ্নগুলো নষ্ট করতে চাই না। এ কারণে আরও বড় পরিসরে দর্শকদের সামনে নতুন সিজন আনতে চেয়েছি। টিভি, ওটিটি এবং ইউটিউব সব প্ল্যাটফর্ম একত্র করে নতুন সিজনের উদ্যোগ নিয়েছি।’
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের প্রচার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, পাভেল, ফারিয়া শাহরিন, সানজানা সরকার প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লিওনেল মেসির বিশ্বকাপ রেকর্ডে উচ্ছ্বসিত শোবিজ তারকারা

সর্বকালের সেরার রেকর্ড ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার…
লিওনেল মেসি
0
Share