Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

রাজনৈতিক দল খুলছেন নায়ক ইলিয়াস কাঞ্চন

দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এমনকি দেশের বিভিন্ন সামাজিক ইস্যু নিয়েও বেশ সরব এই অভিনেতা। এবার নতুন পথে পা বাড়াচ্ছেন তিনি। রাজনীতিতে নামছেন জনপ্রিয় এই চিত্রনায়ক, ঘোষণা দিতে যাচ্ছেন নতুন রাজনৈতিক দলের। এমনটা নিশ্চিত করেছেন তিনি নিজেই।

ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকে জানিয়েছেন, তার নেতৃত্বে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে রাজনৈতিক দল আনা হচ্ছে।

আগামী ২৫ এপ্রিল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে দলটির। সেখানে ইলিয়াস কাঞ্চন তার নতুন দলের নাম ঘোষণা করবেন।

ইলিয়াস কাঞ্চনের গড়ে তোলা সড়ক আন্দোলনের নাম ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)। যুগপৎ ভাবেই এই আন্দোলন ও রাজনীতি করবেন কিনা তা জানা যাবে রাজনৈতিক দল ঘোষণার দিনেই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল

কোন শিল্পী-অভিনেত্রীতে আস্থা রাখলো না বিএনপি  

সংরক্ষিত নারী আসন দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি বেশ আলোচনামুখর সময় গিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত…
শিল্পী-অভিনেত্রী

তৌকীর আহমেদ- আমি যেন কোনোভাবেই আবর্জনা উৎপন্ন না করি

ছয় দশকের ক্যারিয়ার রবিবার (১৯ এপ্রিল) দেশের স্বনামধন্য অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের ক্যারিয়ারের ছয় দশক…
তৌকির আহমেদ
0
Share