টালিউডের ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী পেলেন ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’। বাংলার অন্যতম জনপ্রিয় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিংবদন্তি অভিনেতার হাতে পুরস্কার তুলে দেন আয়োজনের মুখ্য সংগঠক অভিনেত্রী পায়েল মিঠাই সরকার।
অনুষ্ঠানে রেড কার্পেটে মিঠুন চক্রবর্তীর উপস্থিতি ছিল সবচেয়ে বড় চমক। ‘ডিস্কো ড্যান্সার’ আর ‘ফাটাকেষ্ট’খ্যাত এই অভিনেতাকে মঞ্চে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত অতিথিরা।
রেড কার্পেটে মিঠুন চক্রবর্তীর চমক
এদিনের আয়োজনে হাজির ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের একঝাঁক তারকা। অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, মিমি চক্রবর্তীসহ আরও অনেকে ছিলেন অতিথির তালিকায়।

আয়োজনের আরেকটি আকর্ষণ ছিল তারকাদের আগমন। একসঙ্গে ৩০ থেকে ৩২ জন সেলিব্রিটি ভিনটেজ গাড়িতে চড়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন, যা নিয়ে দর্শকদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ।
পায়েল মিঠাই সরকারের উপস্থাপনাও এদিন প্রশংসা কুড়িয়েছে। সুন্দর এই উদ্যোগ ও উপস্থাপনার জন্য তাঁকে সাধুবাদ জানিয়েছেন আগত অতিথিরা।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন মিঠুন চক্রবর্তী। টালিউডের পাশাপাশি বলিউডেও তিনি সমান জনপ্রিয়, ভক্তদের কাছে তিনি আজও ‘মহাগুরু’ আর ‘ডিস্কো ড্যান্সার’ নামেই পরিচিত।
এই সম্মাননা তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে নতুন সংযোজন। আয়োজনটির সাফল্য এখন ছড়িয়ে পড়েছে সারা বাংলায়, আর প্রিয় অভিনেতার এই অর্জনে খুশি তাঁর অসংখ্য ভক্ত।









