Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

‘বার অ্যাট ল’ পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া

এপার বাংলা-ওপার বাংলা মিলিয়ে বেশ জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। উপস্থাপনা দিয়ে শুরু করে  ক্রমেই হয়ে উঠেছেন সিনেমার নায়িকা। এবার ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া। এ এ বছরের সেপ্টেম্বরে যাওয়ার কথা রয়েছে তার।

এর আগে অভিনয়ে থাকাকালীন লেখাপড়া চালিয়ে গেছেন সমানতালে। ক্যারিয়ারের ব্যস্ত সময়েই থাকাকালীন সময়েই ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘ব্যাচেলরস অব ল’তে চার বছরের ডিগ্রি নিয়েছেন এই অভিনেত্রী। অর্জন করেছেন সেকেন্ড ক্লাস।     

ব্যারিস্টারি পড়তে যাওয়ার বিষয়ে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, ‘অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই। এবার ‘বার অ্যাট ল’ পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই।’  

অভিনয় ছেড়ে আইনি পেশায় যোগ দেবেন কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে ডিগ্রি অর্জন করি। বাকি সব প্রশ্নের উত্তর সময়ই দেবে।’   

তার প্রথম সিনেমা ‘আশিকী’। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। যৌথ প্রযোজনার সিনেমাটিতে নুসরাত ফারিয়া জুটি হয়েছিলেন কলকাতার অঙ্কুশের সঙ্গে। এরপর বেশকিছু সিনেমায় কাজ করে তিনি দুই বাংলাতেই পেয়েছেন জনপ্রিয়তা।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার…
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি’ জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি
0
Share