Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ভৈরবে ‘কনসার্ট ফর জুলাই ফাইটার্স’  

কিশোরগঞ্জ জেলার ভৈরবে ‘কনসার্ট ফর জুলাই ফাইটার্স’ শিরোনামে একটি কনসার্ট আয়োজন করা হচ্ছে । কনসার্টটিতে গান গাইবে ব্যান্ড অ্যাশেজ ও সোনার বাংলা সার্কাস। জুলাই অভ্যুত্থানের সময় শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার ও আন্দোলনে আহত ব্যক্তিদের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।

কনসার্টের আয়োজন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভৈরব শাখা। আগামীকাল শুক্রবার ভৈরব পৌর স্টেডিয়ামে গান শোনাবে ব্যান্ড অ্যাশেজ ও সোনার বাংলা সার্কাস। এ ছাড়া অ্যালগরিদম বাংলাদেশসহ একাধিক স্থানীয় শিল্পী এই কনসার্টে পারফর্ম করবেন।

কনসার্টের পোস্টার

কনসার্টের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন গনমাধ্যমকে বলেন, ‘কনসার্টের সার্বিক নিরাপত্তায় আমরা প্রস্তুতি সভা করেছি। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, আয়োজক অনেকের সঙ্গেই আমরা বসেছি। আয়োজনকে সফল করতে ইভেন্টের দিন বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভৈরব প্রতিনিধি শরিফুল জয় গনমাধ্যমকে বলেন, ‘শেষ মুহূর্তের কিছু কাজ চলছে। ভৈরবের ইতিহাসের অন্যতম একটি বড় আয়োজন হতে যাচ্ছে এটি। তাই আয়োজনে কোনো কমতি রাখছি না আমরা’।

কনসার্টের পাশাপাশি আলোকচিত্র প্রদর্শনীও হবে বলে জানিয়েছেন তিনি। সারা দেশের আন্দোলনের সাথে ভৈরবের আন্দোলনের দিনগুলোর চিত্র তুলে ধরা হবে তাতে। এই প্রদর্শনী ও কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ জুলাই আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের কল্যাণে ব্যয় করা হবে বলে জয় জানিয়েছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে
0
Share