Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

রিয়্যালিটি শো নিয়ে আসছেন তাহসান

তাহসান খান | ছবি: ফেসবুক

টানটান উত্তেজনায় ভরা পারিবারিক বিনোদনমূলক ‘ফ্যামিলি ফিউড’ রিয়্যালিটি শো নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

২২ জানুয়ারি রাজধানীর রূপসী হোটেলে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয় আগামী ২৭ জানুয়ারি বেসরকারি টিভিতে প্রচারের পর বঙ্গ’তে দেখানো হবে ‘ফ্যামিলি ফিউড’। এ অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে সম্পূর্ণ নতুন ভূমিকায় হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সাথে থাকছে তার চিরচেনা আকর্ষণ ও উষ্ণতা।

সংবাদ সম্মেলনে তাহসান বলেন, ‘বিশ্বব্যাপী ৭৫ টিরও বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশে এসেছে ‘ফ্যামিলি ফিউড’। প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শো-তে আমি হোস্টিং করতে পেরে, অত্যন্ত সম্মানিত ও আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংস্কৃতির সাথে মানানসই এই শো’টি, পারিবারিক সম্পর্ক এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরে। আমি বিশ্বাস করি, এই ধরনের শো আমাদের সমাজে ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’এর শুটিং চলাকালীন পুরোটা সময়, আমি এবং শোতে অংশগ্রহণকারী পরিবারগুলো খুবই মজার ও আনন্দময় একটি সময় পার করেছি। আমারতো এই শো’টি খুবই ভালো লেগেছে এবং অপেক্ষায় আছি পর্দায় দেখার জন্য।’

ফ্যামিলি ফিউড বাংলাদেশে থাকছে ২৪ টি পর্ব, প্রতি পর্বে দুটো পরিবার মুখোমুখি হবে। মোট তিনটি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তরগুলি অনুমান করে পয়েন্ট জিতে নেয়ার সুযোগ থাকছে, সাথে থাকছে নগদ পুরষ্কার ও বিশেষ উপহার। বিজয়ী টিম পাবে ‘ফাস্ট মানি’ নামের বোনাস রাউন্ড খেলার সুযোগ।

আর এবারের আয়োজনে থাকছে কয়েকটি স্পেশাল এপিসোড, যেখানে অতিথি হিসেবে থাকবেন মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ ও মারিয়া কিসপট্টার মতো তারকারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া- নেট দুনিয়ায় যুদ্ধ   

শবনম ফারিয়া দেশের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া গত বছরের ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। তাঁর…
স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া

রটারড্যামে রাসুলফ- ইরানের ‘গণহত্যা’ ও জার্মান জীবনের উপলব্ধি     

ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ শুক্রবার ৩০ জানুয়ারি…
রটারড্যামে রাসুলফ-ইরানের ‘গণহত্যা’

টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব শুরু হচ্ছে

‘আমার ভাষার চলচ্চিত্র’ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনাকে সম্মুনত রাখতে প্রতিবছরের মতো এবারো ছাত্র-শিক্ষক…
টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব

চলমান রটারড্যাম উৎসবে ‘মাস্টার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে

রটারড্যাম উৎসবে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বাংলাদেশের সিনেমার উপস্থিতি বেড়েই চলছে। এবারের…
রটারড্যামে উৎসবে ‘মাস্টার’-এর
0
Share