Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

বাংলাদেশকে যে হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী

৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই একের একের পর ঘটনা তিক্ত করে তুলেতে বাংলাদেশ-ভারত সম্পর্ক। আর সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলেছেন বর্ষীয়ান টালিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ছড়িয়ে পড়া মিথ্যা প্রোপাগান্ডার জন্য বাংলাদেশের পরিস্থিতি ভারতজুড়ে সৃষ্টি হওয়া অস্থিরতা নিয়ে মিঠুন চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ, অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে, আমরা কোনো দিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি।’

মিঠুন চক্রবর্তী | ছবি: আনন্দবাজার

পরোক্ষভাবে বাংলাদেশকে সতর্ক করে এই বিজেপির নেতা বলেন, ‘যা সব সর্তকবার্তা শুনছি, টিভিতে দেখছি, তাদের নেতারা যে যা পারছে কথাবার্তা বলছে। আমি একটাই কথা বলবো ভারতকে খাটো করে দেখবেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া।’

তবে বাংলাদেশে থেকে পশ্চিমবঙ্গে মমতার কংগ্রেসকে শিক্ষা নিতেও বলেছেন মিঠুন। অভিনেতার কথায়, ‘বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, নিশ্চিত।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের…
পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন…
রজনীকান্ত ও কমল হাসান একত্র
0
Share