Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সমালোচনার মুখে সানা খান, কেন?

সানা খান | ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের একসময়ের জনপ্রিয় মুখ সানা খান। অভিনয় ছেড়ে নিজের ধর্মকে আঁকড়ে কুড়িয়েছেন নেটিজেনদের ভালোবাসা। কিন্তু এবার হঠাৎ সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন এই বলিউড অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, প্রায় প্রতিদিন নিজের জীবনের টুকিটাকি মুহূর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন সানা খান। ঠিক সেভাবেই সম্প্রতি মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেখানে দেখা যায় সানা বলছেন, ‘মা হওয়ার পর শরীর মাঝে মাঝেই খারাপ হয়ে যায়। ঘুম যথেষ্ট হয় না। মাঝে মাঝেই ঘুম থেকে উঠে পড়তে হয়। সকালে শরীর একেবারেই চলে না কিন্তু সংসারের কাজ করতেই হয়।’

তিনি আরও বলেন, ‘ফটোশুট আছে তাই জোর করে বাড়ি থেকে বের হতে হচ্ছে। শুধু তাই নয়, ডাক্তারের কাছেও যেতে হবে।’

মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে সানা বলেন, ‘আপনিও যদি মাতৃত্বকালীন ডিপ্রেশনে ভোগেন তাহলে বেশি চিন্তা করবেন না। অতিরিক্ত চিন্তা আপনার শরীর অসুস্থ করে দেবে। নিজেকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে।’

আর অভিনেত্রীর এই মন্তব্যতেই ক্ষেপেছেন নেটিজেনরা। তাদের ভাষ্য, সানার এই বিষয়ে কোনো জ্ঞান নেই তাই এতো হালকাভাবে দেখছে। অভিনেত্রীর সেই ভিডিওর মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা এত সোজা নয়। আপনি হয়ত জানেন না ডিপ্রেশন হলে কী হয়। অন্য একজন লিখেছেন, আমি এক দশকের বেশি সময় ধরে বিষণ্নতার সঙ্গে লড়াই করছি। বারবার নিজেকে ‘ভালো আছি’ বোঝালেও কিছুতেই ভালো থাকতে পারছি না। এত সহজে বেরিয়ে আসা সম্ভব হয় না। আগে নিজেকে শিক্ষিত করুন। না জেনে কোনও কথা বলবেন না।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share